Breaking News
 
TMC Camac street office: বিলবোর্ড বিতর্কের মাঝেই ক্যামাক স্ট্রিটে ‘ফায়ার অডিট’! অভিষেকের দফতরে পুলিশ-দমকল-পুরসভা Supreme Court : ‘‘হিমশৈলের চূড়ামাত্র’! ৩০ কোটি টাকার লেনদেনে সুপ্রিম কোর্টে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ প্রসঙ্গ Dev-Subhashree Live: ‘এই ম্যাচিওরিটি তখন থাকলে আমরা আলাদা হতাম না,’ দেবের কথায় আবেগপ্রবণ শুভশ্রী! Kerala Cleric Anti-Women Remark: ‘মহিলাদের ঘরেই থাকা উচিত’! কেরলের মুসলিম ধর্মগুরুর মন্তব্যে তীব্র বিতর্ক CM Suvendu Adhikari: নন্দীগ্রামে উন্নয়নের ডালি! একাধিক প্রকল্পের উদ্বোধন, ‘ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড’ নিয়ে তোপ শুভেন্দুর Mamata Banerjee writes to EC: তৃণমূলের প্রতীক-তহবিল মামলায় দ্রুত ফয়সালার আর্জি! ফের কমিশনকে চিঠি মমতার

 

Game

2 years ago

UEFA suspends football in Israel:ফিলিস্তিনি হাঙ্গামা : ইসরাইলে ফুটবল স্থগিত করল উয়েফা

UEFA suspends football in Israel
UEFA suspends football in Israel

 

বাসেল : ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ইসরাইলে নিহতের সংখ্যা বাড়ছে। বর্তমানে নিহতের সংখ্যা বেড়ে ৭০০ জন। চলমান এই হামলার পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা রয়েছে। তার জন্য আগামী দুই সপ্তাহের জন্য ইসরায়েলে সব রকম ফুটবল ম্যাচ স্থগিত করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

উয়েফা জানিয়েছে, এই মুহূর্তে ইসরাইলে যে অবস্থা তাতে সেখানে ফুটবল ম্যাচ পরিচালনা করা সম্ভব নয়। আপাতত সেগুলো স্থগিত করা হলো, পরে ম্যাচগুলোর নতুন সূচি জানানো হবে।

শনিবার (৭ অক্টোবর) ভোর থেকে পবিত্র আল-আকসা মসজিদে হামলা এবং অবৈধ বসতি স্থাপনের জবাব দিতে ইসরাইলের বিভিন্ন এলাকায় রকেট হামলা শুরু করে হামাস। নিহত হয়েছে ৭০০ জন । এ ঘটনার পরে যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল।

You might also like!