
আমেদাবাদ : ১৯৯২ সালের বিশ্বকাপ থেকে পাকিস্তানকে হারানো শুরু হয়েছিল। শেষ জয় এসেছিল চার বছর আগে ২০১৯ সালের বিশ্বকাপে। আট ৮টা বিশ্বকাপ ভারত পাকিস্তানকে হারিয়ে আসছে।এখন ভারত ৭-০তে এগিয়ে। এবারও সেই জয়ের ধারাবাহিকতা বজায় রেখে ৮-০ ব্যবধানে এগিয়ে যাবে টিম ইন্ডিয়া? ঠিক এমন প্রেক্ষাপটে রোহিত শর্মার দলকে হুঙ্কার দিলেন বাবর আজম। বাবর স্পষ্ট জানিয়ে দিলেন যে, এবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ‘সবুজ বাহিনী’ নতুন ইতিহাস গড়তে বদ্ধপরিকর।
সেই সঙ্গে তিনি বলেছেন, “অতীতে কী ঘটেছে সেটা নিয়ে ভেবে লাভ নেই। কারণ সেটা আমাদের ফোকাস নয়। আমাদের দল ভালো পারফরম্যান্স করছে। আশা করি এবার আমরা নতুন ইতিহাস গড়তে পারব।”
