
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২০০৮ সালে মুম্বইয়ে হামলার পর থেকে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। এশিয়া কাপ, টেস্ট, টি২০ খেললেও একে ওপরের দেশে গিয়ে বহুদিন খেলেনি ভারত পাকিস্তান। তবে সম্প্রতি, বিশ্বকাপ খেলতে ভারতে এসেছে পাক ক্রিকেট দল।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরফ, দ্বিপাক্ষিক সিরিজের প্রস্তাব দিয়ে জানান তাঁদের দেশের মতো ভারতেও ক্রিকেট জনপ্রিয়। এবং ভারত-পাকিস্তানের ক্রিকেট সারা বিশ্বে জনপ্রিয়। তাই বিসিসিআইকে আশরাফ প্রস্তাব দিয়েছেন, মহাত্মা গান্ধী ও মহম্মদ আলি জিন্নার নামে গান্ধী-জিন্না সিরিজ হোক।
তবে এই প্রস্তাবে যে চিড়ে ভিজবে না তা একপ্রকার বলাই বাহুল্য। কেননা এশিয়া কাপেও পাকিস্তানে খেলতে যায়নি ভারত। জয় শাহ সাফ জানিয়েছিলেন ভারত ওই দেশে খেলতে যাবে না।
