
চেন্নাই, ১০ এপ্রিল : এতদিন চেন্নাই সুপার কিংস-এর ঋতুরাজ অরেঞ্জ ক্যাপ তালিকায় শীর্ষস্থানে ছিলেন। রবিবার পাঞ্জাব কিংসের শিখর ধাওয়ান ঋতুর রাজকে সরিয়ে প্রথম স্থানে চলে এলেন। এদিন প্রথমে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস করেছিল ১৪৩ রান। এর মধ্যে ৯৯ রানই শিখর ধাওয়ানের। এর ফলে অরেঞ্জ ক্যাপের দৌড়ে এল এই পরিবর্তন। ঋতুকে দ্বিতীয় স্থানে ঠেলে কমলা টুপির দৌড়ে প্রথম স্থানে এখন গব্বর। ৩ ম্যাচে ১৪৯ স্ট্রাইক রেটে ধাওয়ানের রান সংখ্যা ২২৫।
চেন্নাই সুপার কিংসের ওপেনার ঋতুরাজ এখন অবধি ৩টি ম্যাচ খেলেছেন। রান সংখ্যা ১৮৯। সর্বাধিক ৯২ রান।
এদিকে ধাওয়ানের প্রবেশে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৩ নম্বরে নেমে এসেছেন। তিনি এখনও অবধি ৩টি ম্যাচে খেলে ১৫৮ রান করেছেন। গত বারের অরেঞ্জ ক্যাপজয়ী রাজস্থান রয়্যালসের জস বাটলার রয়েছেন চার নম্বরে। ৩ ম্যাচে তিনি করেছেন ১৫২ রান। অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে পাঁচ নম্বরে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের কাইল মেয়ার্স। ৩টি ম্যাচ খেলে ১৩৯ রান করেছেন তিনি। ছয় নম্বরে রয়েছেন গুজরাট টাইটান্সের সাই সুদর্শন। ৩ ম্যাচে ১৩৭ রান তাঁর।
