Breaking News
 
Ram Mandir Trust New CEO: রামমন্দির ট্রাস্টের প্রথম সিইও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, ‘সিঁদুর’ পর্বে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা Durga Puja 2026: মহালয়ার দিন ইডেনে চমক! উমা আগমনী অনুষ্ঠানে মোদিকে ঘিরে জল্পনা CM Suvendu Adhikari: নেশামুক্তির বার্তা শুভেন্দুর, রোড রোলারে গুঁড়িয়ে দেওয়া হল ২ লক্ষ ফেনসিডিলের শিশি UP assembly election: পুরনো মনোমালিন্য ভুলে ‘হাত’ ধরলেন অখিলেশ! উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে নতুন সমীকরণ Election Commission: ভোট-পরবর্তী হিংসা রুখতে ভোটগণনায় বদল? ‘টোটালাইজার’ নিয়ে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট Rising Seas, Rising Stakes: বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্রের জলস্তর, বড় বিপদের মুখে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

 

Game

3 years ago

Independence Day:স্বাধীনতা দিবসের প্রাক্কালে: ফিরে দেখা ভারতীয় ক্রিকেটের সেরা ১০ মুহূর্ত

A look back at the top 10 moments of Indian cricket
A look back at the top 10 moments of Indian cricket

 

কলকাতা, ১৪ আগস্ট: আগামীকাল ভারতের স্বাধীনতা দিবস। আর সেই উপলক্ষে গোটা দেশ মেতে উঠবে স্বাধীনতা দিবস উদযাপনে।দেশের প্রতিটি মানুষ এই ঐতিহাসিক দিনে ফেলে আসা মুহূর্তগুলিকে স্মরণ করবেন। স্বাধীনতার এই ৭৬ বছরে, ভারত ক্রিকেট মাঠে অনেক ঐতিহাসিক ম্যাচ জিতেছে এবং দেশের মুখ উজ্জ্বল করেছে।

১৯৩২ সালে ভারত টেস্ট ক্রিকেট খেলা শুরু করে। কিন্তু ভারত প্রথম জয় পায় ১৯৫২ সালে। অর্থাৎ স্বাধীন হওয়ার পরেই। ভারত চেন্নাইয়ে ইংল্যান্ডকে হারিয়ে প্রথম টেস্ট জিতেছিল।

ভারত প্রথম টেস্ট সিরিজ জিতেছিল ১৯৭১ সালে ইংল্যান্ডে অজিত ওয়াদেকরের নেতৃত্বে।ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া ৩ ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জেতে।

১৯৮৩তে কপিল দেবের নেতৃত্বে ইংল্যান্ডে বিশ্বকাপ জিতেছিল ভারত। টিম ইন্ডিয়া ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের মত দলকে হারিয়েছিল। প্রায় অসম্ভবকে সম্ভব করে ভারত বিশ্বকাপ জিতেছিল।

ভারত ১৯৮৫ সালে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিশ্বকাপের মাত্র দুই বছর পরে এই বড় টুর্নামেন্টে জয় নিঃসন্দেহে বিরাট সাফল্য। এই সিরিজে রবি শাস্ত্রী টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

১৯৯৮ সালের শারজাহ কাপে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সচিন তেন্ডুলকরের ১৪৩ রানের ইনিংসকে ডেজার্ট স্টর্ম বলা হয়। এই ইনিংস ক্রিকেট ভক্তদের কাছে স্মরণীয় হয়ে আছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা এই ইনিংসটিকে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা ইনিংস হিসেবে ধরা হয়।

২০০৩ সালে বিশ্বকাপের ফাইনালে তীরে এসে তরী ডুবে যায় ভারতের। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়। চুরমার হয়ে যায় বিশ্বকাপ জয়ের স্বপ্ন। সেই ফাইনালে ভারত হেরেছিল ১২৫ রানে।

২০০৭ সালের শেষে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টিম ইন্ডিয়া ইতিহাস তৈরি করেছিল। ভারত সেবার পাকিস্তানকে হারিয়ে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। জোগিন্দর শর্মার বলে শ্রীশান্ত যখন মিসবাহ-উল-হকের ক্যাচ নেন সেই মুহূর্তটা আজও স্মরণীয় হয়ে রয়েছে ভারতীয়দের কাছে।

এর ঠিক চার বছর পরে, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৫০-ওভারের বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। ভারত জিতেছিল বিশ্বকাপ। সেই সোনার মুহূর্তটাও এসেছিল মহেন্দ্র সিং ধোনির হাত ধরে। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ছক্কা মেরে ভারতকে বিশ্বকাপ জিতিয়েছিলেন। দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার পর বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। সেদিন গোটা দেশ আনন্দে উত্তাল হয়েছিল।

২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা, ২০২১ সালে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে টেস্ট সিরিজ জয়। এই সব ভারতের ক্রিকেটে এক একটা ঐতিহাসিক মুহূর্ত।

You might also like!