Game

2 years ago

Khela Hobe :১৬ আগস্ট 'খেলা হবে' নিয়ে শহরজুড়ে বড় চমক

On August 16, 'Khela Hobe' will be a big surprise across the city
On August 16, 'Khela Hobe' will be a big surprise across the city

 

কলকাতা, ৮ আগস্ট  : তহবিল ফাঁকা! উন্নয়নের নানা কাজ অর্থাভাবে করা যাচ্ছে না। তবুও ১৬ আগস্ট ‘খেলা হবে দিবস’ উপলক্ষ্যে কলকাতায় পাড়ায় পাড়ায় ফুটবল ম্যাচ হবে মাছে-মাংসে’। সঙ্গে দেদার খাওয়া দাওয়াও। সব পাড়াতেই শুরু হয়ে গিয়েছে এর প্রস্তুতি।

কোথাও চিকেন স্টু, কোথাও মাছ বা মাংস ভাত, অথবা চিকেন প‌্যাটিস। এই বিপুল আয়োজনে শুধুমাত্র কলকাতা পুরসভা এলাকার জন্য বরাদ্দ হয়েছে ২১ লক্ষ ৬০ হাজার টাকা। মেয়র পারিষদ (স্পোর্টস) দেবাশিস কুমার জানিয়েছেন, প্রতিটি ওয়ার্ডে আলাদা করে হবে ফুটবল টুর্নামেন্ট।

তবে সব জায়গায় খাবারের মেনু এক নয়। নারকেল ডাঙা মেনরোড এলাকার তিন নম্বর বরোর চেয়ারম‌্যান অনিন্দ‌্য কিশোর রাউত জানিয়েছেন, এখানে বসিয়ে খাওয়া নয়। খেলোয়াড়দের দেওয়া হবে খাবারের প‌্যাকেট। ফুটবল টুর্নামেন্টের জন‌্য ইতিমধ্যেই পাড়ার ক্লাবগুলির সঙ্গে কথা বলেছেন কাউন্সিলররা।

কিন্তু বর্ষার মরশুমে বড় চিন্তা আকাশের মেজাজ। অনেক কাউন্সিলর তাই ইন্ডোর ফুটবল টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছেন। ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসু জানিয়েছেন, বৃষ্টি পড়লে এলগিন টার্ফে ইন্ডোর ফুটবল খেলা হবে।

চ‌্যাম্পিয়ন হলে রয়েছে প্রাইজ মানি, ট্রফিও। উত্তর কলকাতায় তরুণ সাহার ওয়ার্ডে প্রথম পুরস্কার ৫ হাজার, দ্বিতীয় পুরস্কার ৩ হাজার। খেলা হবে দিবস নিয়ে পাড়ায় পাড়ায় উত্তেজনা তুঙ্গে। মেয়র পারিষদ (স্পোর্টস) দেবাশিস কুমার জানিয়েছেন, শহরের অলিতে গলিতে অনেকেই ভাল ফুটবল খেলেন। সুযোগ পান না। মাঠে নেমে ড্রিবল করার সুযোগ দেবে খেলা হবে দিবস।

You might also like!