Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

Game

2 years ago

Olympic Football:অলিম্পিক ফুটবল: শেষ আট নিশ্চিত করতে মঙ্গলবার মাঠে নামছে আর্জেন্টিনা

Argentina takes the field on Tuesday to confirm the last eight
Argentina takes the field on Tuesday to confirm the last eight

 

প্যারিস, ৩০ জুলাই  : মঙ্গলবার রাতে অলিম্পিক গেমসের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে ইউক্রেনের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার গ্রুপে সবার পয়েন্ট সমান। তবে কোনও সমীকরণে পড়তে চাইছে না মাশচেরানোর দল। মঙ্গলবার জিতে শীর্ষ আটে খেলতে চায় তারা।তবে ড্র করলেও থাকবে সম্ভাবনা। তবে সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলাফলের দিকে। কিন্তু সেই ঝুঁকিও নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। সরাসরি জিতে শীর্ষস্থানে যেতে চায় তারা।

এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোন ইনজুরি সমস্যা নেই আলবিসেলেস্তে শিবিরে। পূর্ন শক্তির স্কোয়াড পাবেন মাশচেরানো। তবে রক্ষণভাগ নিয়ে আছে চিন্তা। রক্ষণের শক্তি বাড়াতে দলে আছেন বিশ্বকাপ জয়ী ওতামেন্ডি। কিন্তু তিনি ডিফেন্সকে দুই ম্যাচে হতাশ করেছেন। তাছাড়া জেরোনিমো রুলির মত গোলরক্ষক বিশেষ সুবিধা করতে পারছেন না। ডিফেন্সে কিছুটা হলেও পরিবর্তন হতে পারে মঙ্গলবার। লিও-তে ম্যাচ শুরু হবে রাত ৯টায়।

You might also like!