Breaking News
 
Nepal Flash Floods: নেপালের বন্যায় আটকে পড়া মহারাষ্ট্রের ১০০ তীর্থযাত্রীকে উদ্ধার করল বিহার সরকার, ট্রেনে রওনা Nepal Floods: নেপালে সুড়ঙ্গে আটকে পড়া মানুষদের উদ্ধারে দল পাঠাল ভারত, পৌঁছল ১০ টন ত্রাণ সামগ্রী Bhotekoshi flood: ভোটেকোশী-ত্রিশূলীর বন্যায় প্রায় ৫ হাজার মানুষ যোগাযোগহীন হওয়ার আশঙ্কা Vande Mataram : যাদবপুরে ১০ হাজার কণ্ঠে ‘বন্দে মাতরম’! ‘টুকরে টুকরে গ্যাং’-কে সপাট জবাব শুভেন্দুর Trinamool Billboard row: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড কাণ্ডে আদালতের দ্বারস্থ তৃণমূল! অন্তর্বর্তী নির্দেশে নারাজ হাই কোর্ট TMCP Foundation Day : ‘হাইভোল্টেজ ভাইরাস বিজেপি’! টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ মমতার

 

Game

2 years ago

Neymar-Bruna : মডেলের সঙ্গে আপত্তিকর চ্যাট, নেইমারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা বান্ধবী ব্রুনার

Neymar-Bruna
Neymar-Bruna

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মেসির পর নেইমার । ফুটবল বিশ্বে ফের সম্পর্ক ভাঙনের খবর । কয়েকদিন আগেই মেসির বিবাহবিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছিল । এবার জানা গেল, বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডির সঙ্গে সম্পর্ক ভাঙছে নেইমারের । ব্রুনা নিজে সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিচ্ছেদের খবরে শিলমোহড় দিয়েছেন ।

সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন ব্রুনা । সেখানে লেখেন, 'বিষয়টি ব্যক্তিগত । আর কোনও সম্পর্কের মধ্যে আমি নেই । আমরা মাভির (তাঁদের কন্যার নাম) বাবা-মা। এটাই আমাদের সম্পর্কের কারণ । আশা করি তুমি আমাকে আর বিব্রত করবে না।'উল্লেখ্য, একমাস আগেই কন্যা সন্তানের বাবা হয়েছেন নেইমার । কিন্তু কী কারণে দু'জনের মধ্যে তৈরি হল দূরত্ব ?

জানা গিয়েছে, এক মডেলের সঙ্গে নেইমারের অশ্লীল মোবাইল চ্যাট ফাঁস হয় সম্প্রতি । অভিযোগ, ওই মডেলকে বেশ কিছু আপত্তিকর প্রস্তাব দিয়েছিলেন নেইমার । এরপরই বিচ্ছেদের ঘোষণা করেন ব্রুনা । এর আগেও ব্রাজিলিয়ান তারকা ফুটবলারের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল ।


You might also like!