
কলকাতা : এশিয়া কাপের সুপার ফোরের বড় ম্যাচে খেলতে নামার আগেই দুঃসবাদ পেল বাবর আজমের দল। বেশি দিন ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখতে পারল না পাকিস্তান। তাদের জায়গাটি আবার দখল করে নিল অস্ট্রেলিয়া।
গত আগস্টে আফগানিস্তানকে ওয়ানডে হারিয়ে অস্ট্রেলিয়াকে সরিয়ে শীর্ষস্থানে উঠেছিল পাকিস্তান। অস্ট্রেলিয়া নিজেদের জায়গাটি পুনরুদ্ধার করতে বেশি সময় নেয়নি। পরপর দুই ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শীর্ষস্থান দখল নিল মিচেল মার্শের দল।
