Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Game

3 years ago

New face in Brazil team:নেইমার-জেসুসবিহীন ব্রাজিল দলে নতুন মুখ

Newcastle players Bruno Guimarez and Joelington named in Brazil friendly squad
Newcastle players Bruno Guimarez and Joelington named in Brazil friendly squad

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জুন মাসে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। চোট-পরবর্তী পুনর্বাসনে থাকা নেইমার দলে নেই। দলে নেই রাফিনিয়া, গ্যাব্রিয়েল জেসুস আর আন্তোনিও।অন্তর্বর্তীকালীন কোচ রামন মেনেজেস ঘোষিত দলে ডাকা হয়েছে ৫ নতুন খেলোয়াড়কে, যাঁদের মধ্যে আছেন প্রিমিয়ার লিগে নিউক্যাসলের হয়ে আলো ছড়ানো মিডফিল্ডার জোয়েলিংতন। ২৩ সদস্যের দলটিতে কাতার বিশ্বকাপের ১৪ জন জায়গা ধরে রেখেছেন।বর্ণবাদ-বিরোধী প্রচারণার অংশ হিসেবে প্রীতি ম্যাচ দুটি দুই আফ্রিকান দেশ গিনি ও সেনেগালের বিপক্ষে খেলবে ব্রাজিল। গিনির বিপক্ষে ম্যাচ ১৭ জুন স্পেনের বার্সেলোনায়, তিন দিন পর সেনেগালের বিপক্ষে ম্যাচ পর্তুগালের লিসবনে।

নেইমার-জেসুসবিহীন ব্রাজিল দলে আক্রমণভাগের দায়িত্বে থাকবেন ভিনিসিয়ুস জুনিয়র-রদ্রিগোরা। তাদের সঙ্গে আছেন রিচার্লিসন, রনি, ম্যালকম ও পেদ্রো। 

গিনি আর সেনেগাল ম্যাচের জন্য ডাক পাওয়া খেলোয়াড়দের মধ্যে ৫ জন আছেন অভিষেকের অপেক্ষায়। এঁরা হচ্ছেন ভ্যানডারসন (মোনাকো), নিনো (ফ্লুমিনেন্স), আইরতন লুকাস (ফ্ল্যামেঙ্গো), জোয়েলিংতন (নিউক্যাসল) এবং ম্যালকম (জেনিত)। পুরো স্কোয়াডের ৭ জন খেলেন ব্রাজিলের স্থানীয় লিগে, বাকিরা ইউরোপে।

ব্রাজিল দল

গোলকিপার: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি) ওয়েভারতন (পালমেইরাস)

ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), ভ্যানডারসন (মোনাকো), অ্যালেক্স তেলেস (সেভিয়া), আইরতন লুকাস (ফ্ল্যামেঙ্গো), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মারকিনিওস (পিএসজি), ইবানেজ (রোমা), নিনো (ফ্লুমিনেন্স)।

মিডফিল্ডার: ব্রুনো গিমারেজ (নিউক্যাসল), আন্দ্রে (ফ্লুমিনেন্স), জোয়েলিংতন (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকেতা (ওয়েস্ট হাম)।

ফরোয়ার্ড: ম্যালকম (জেনিত), পেদ্রো (ফ্ল্যামেঙ্গো), রিচার্লিসন (টটেনহাম), রনি (পালমেইরাস), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

You might also like!