
নয়াদিল্লি, ১১ ডিসেম্বর : আর কদিন বাদে শুরু নতুন বছর ২০২৪। এই সালের ১০ মে শুরু হবে দোহা মিট। আর ১৯ মে রাবাতে অনুষ্ঠিত হবে ডায়মন্ড লিগ। সেখানেই ভারতের দুই জ্যাভলিন তারকা নীরজ চোপড়া এবং কিশোর জেনাকে দেখা যাবে। দু'জনই প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন করেছেন।
আর আগামী বছর রয়েছে প্যারিস অলিম্পিক। টোকিও অলিম্পিকের পর সোনাজয়ী নীরজ আবার দেশকে সোনা এনে দেওয়ার লক্ষ্য নিয়ে প্যারিসে নামবেন। যাতে এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে চোটমুক্ত হয়ে নামতে পারেন, তার জন্য ২০২৪ সালে নীরজ চোপড়া ট্র্যাকে নামতে চলেছেন মে মাস থেকে। আর এই মেগা ইভেন্টে নিজেকে চোটমুক্ত রাখার জন্য ২০২৪ সালে নীরজ কম টুর্নামেন্টে অংশ নেবেন।
উল্লেখ্য, নীরজ ৫ ডিসেম্বর থেকে ২৯ ফেব্রুয়ারি অবধি পচেস্ট্রুমে ৮৫ দিন ধরে অনুশীলন করবেন। তারপর সেখান থেকে তুর্কিতে যাবেন।
