Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Game

3 years ago

Nazam Shetty responded to Afridi's comments :বিশ্বকাপ নিয়ে আফ্রিদির মন্তব্যের জবাব দিলেন নাজাম শেঠি

Nazam Shetty And Afridi
Nazam Shetty And Afridi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃপাকিস্তানে এশিয়া কাপ খেলতে অনাগ্রহ প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিসিআই। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) এর বিপরীতে পাল্টা জবাব দিয়েছে।

এমনটা হলে পাকিস্তানও বিশ্বকাপ খেলতে ভারত যাবে না। পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠির এমন মন্তব্যে চটেছিলেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। তবে নাজাম শেঠি জানান, বিশ্বকাপে খেলতে যাওয়ার সিদ্ধান্ত আফ্রিদি নেবে না।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে পিসিবি চেয়ারম্যান বলেন, ‘বিশ্বকাপে  যাওয়ার সিদ্ধান্ত না শহীদ আফ্রিদি নেবে, না জয় শাহ বা আমি নেব। সিদ্ধান্ত ভারতের পক্ষ থেকে তাদের সরকারের ও পাকিস্তানের পক্ষ থেকে আমাদের সরকার নেবে। যদি পাকিস্তান সরকার বলে যে, আমাদের ভারতে যেয়ে বিশ্বকাপে খেলতে পারবে, তাহলে আমরা অবশ্যই যাব। ’

এর আগে আফ্রিদি বলেছিলেন,  ‘আমি বুঝতে পারছি না পিসিবি কেন এতটা একগুঁয়েমি করছে এবং বলেই যাচ্ছে আমরা ভারতে যাব না। তাদের পরিস্থিতিটা সরলভাবে নেওয়া উচিত এবং বুঝা দরকার একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট হতে যাচ্ছে। সেটা ইতিবাচক নিয়ে খেলতে যাওয়া উচিত। ’

‘আপনার ছেলেদের বলুন ট্রফি নিয়ে আসতে। পুরো জাতি আপনার পাশে থাকবে। এটা শুধু আমাদের জন্য বড় জয়ই হবে না, বিসিসিআইর মুখে কষে একটি চড় মারাও হবে। ভারতে যাও, ভালো ক্রিকেট খেল এবং ট্রফি জেত। এটাই সব, আমাদের জন্য এটাই বিকল্প। আমাদের সেখানে যেতে হবে, ফিরতে হবে ট্রফি নিয়ে। তাদের (বিসিসিআই) পরিষ্কারভাবে বুঝিয়ে দাও যে আমরা যেকোনো জায়গায় গিয়ে জিততে পারি। ’

You might also like!