Breaking News
 
TMC Camac street office: বিলবোর্ড বিতর্কের মাঝেই ক্যামাক স্ট্রিটে ‘ফায়ার অডিট’! অভিষেকের দফতরে পুলিশ-দমকল-পুরসভা Supreme Court : ‘‘হিমশৈলের চূড়ামাত্র’! ৩০ কোটি টাকার লেনদেনে সুপ্রিম কোর্টে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ প্রসঙ্গ Dev-Subhashree Live: ‘এই ম্যাচিওরিটি তখন থাকলে আমরা আলাদা হতাম না,’ দেবের কথায় আবেগপ্রবণ শুভশ্রী! Kerala Cleric Anti-Women Remark: ‘মহিলাদের ঘরেই থাকা উচিত’! কেরলের মুসলিম ধর্মগুরুর মন্তব্যে তীব্র বিতর্ক CM Suvendu Adhikari: নন্দীগ্রামে উন্নয়নের ডালি! একাধিক প্রকল্পের উদ্বোধন, ‘ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড’ নিয়ে তোপ শুভেন্দুর Mamata Banerjee writes to EC: তৃণমূলের প্রতীক-তহবিল মামলায় দ্রুত ফয়সালার আর্জি! ফের কমিশনকে চিঠি মমতার

 

Game

2 years ago

ICC Ranking 2023 : বিশ্বকাপে স্পিন শিকারিদের তালিকায় সাকিব এখন তিন নম্বরে, শীর্ষ স্থানে মুরালিধরণ

Shakib Al Hassan (File Picture)
Shakib Al Hassan (File Picture)

 

মুম্বাই, ৯ অক্টোবর : বিশ্বকাপে স্পিনারদের উইকেট নেয়ার তালিকার শীর্ষ স্থানটি ধরে রেখেছেন বিশ্ব ক্রিকেটে মাস্টার স্পিনার শ্রীলংকা মুত্তিয়া মুরালিধরন। ৪০ ম্যাচে তিনি ৬৮টি উইকেট নিয়েছেন। দ্বিতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। বিশ্বকাপের ২২ ম্যাচে তার উইকেট সংগ্রহ ৪০টি।

আর তৃতীয় স্থানে আছেন বাংলাদেশের সাকিব। এই বিশ্বকাপেই তিনি পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেক্টরিকে। যিনি ৩২ ম্যাচে ৩৬টি উইকেট নিয়েছিলেন। আফগান ব্যাটার নাজিবুল্লাহ জাদরানকে বোল্ড করে টাইগার অধিনায়ক ভেট্টরিকে পেছনে ফেলেন। আফগানিস্তানের ম্যাচ শেষে বিশ্ব সেরা অলরাউন্ডারের বিশ্বকাপ উইকেট এখন ৩৭।

সমর্থকদের প্রত্যাশা এই বিশ্বকাপে স্পিনারদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইমরান তাহিরের(৪০) উইকেট নেয়ার রেকর্ডটা টপকাবেন সাকিব। আর বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় বাংলাদেশে অধিনায়ক রয়েছেন এখন ১২ নম্বরে। তবে তার সামান্য দূরত্বে রয়েছেন দলের বোলিং কোচ ও দক্ষিণ আফ্রিকার ‘সাদা বিদ্যুৎ’খ্যাত অ্যালান ডোনাল্ড (৩৮)। এই বিশ্বকাপে যে তিনি দলের বোলিং কোচ ও স্পিনার ইমরান তাহিরকে (৪০) পেছনে ফেলবেন তাতে কোন সন্দেহ নেই। এদিকে তাহিরের সমান উইকেট পেলেও বিশ্বকাপে খেলছেন নিউজিল্যান্ডের টেন্ট বোল্ট। ফলে বোল্ট ও সাকিবের দ্বৈরথ বিশ্বকাপ শেষে কোথায় দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয়।


You might also like!