Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

Game

3 years ago

Mumbai against Punjab today in Mohali :আজ মোহালিতে পঞ্জাবের বিরুদ্ধে মুম্বইয়ের বদলার ম্যাচ

Mumbai against Punjab today in Mohali
Mumbai against Punjab today in Mohali

 

মোহালি, ৩ মে : গত ম্যাচে মুম্বইয়ের ডেরায় ঢুকে পঞ্জাব কিংস হারিয়ে দিয়েছিল আইপিএলের চ্যাম্পিয়ন দল শক্তিশালী মুম্বইকে। আজ পঞ্জাবের ডেরায় ঢুকে রোহিতরা কি পারবে সিংহদের গর্জন থামাতে?

এবারের আইপিএলের শেষ সাক্ষাতে ওয়াংখেড়েতে মুম্বইকে ১৩ রানে হারিয়েছিল পঞ্জাব কিংস। গত ম্যাচে দু’শোর বেশি রান করেও মুম্বাই হেরেছিল পঞ্জাবের কাছে।

এই ম্যাচে মুখোমুখি হওয়ার আগে দু’টো দল আইপিএলে মোট ৩০টি ম্যাচে খেলেছে। তাতে লড়াই হয়েছে সমানে সমানে। দুটি দলই ১৫ বার করে জিতেছে।

আজকের ম্যাচে দুটি দলের কাছে আছে এগিয়ে যাওয়ার পালা। মোহালির উইকেট ব্যাটারদের স্বর্গরাজ্য। সুতরাং আজ যারা প্রথম ব্যাটিং করবে তাদের কাছেই আজকের ম্যাচে জয়ের সুযোগ থাকবে একটু বেশি।

চলতি আইপিএলে পয়েন্ট টেবলে ছয় ও সাত নম্বরে রয়েছে পঞ্জাব ও মুম্বই। ধাওয়ানের পঞ্জাব এখনও অবধি ৯ ম্যাচে খেলে ৫টিতে জিতেছে। হার ৪টিতে। অন্যদিকে শিখরদের থেকে ১টি কম ম্যাচে খেলেছে রোহিতের দল। ৮ ম্যাচে মুম্বইয়ের জয় ৪, হার ৪। দুই দলই নিজেদের শেষ ম্যআচএ জিতেছিল।

প্লে অফের দৌড়ে টিকে থাকার জন্য ২ টো দলই ২ পয়েন্ট তুলে নেওয়ার জন্য মরিয়া। আজ পঞ্জাব জিতলে ১২ পয়েন্ট নিয়ে ২ নম্বরে পৌঁছে যেতে পারবে প্রীতি জিন্টার দল। আর মুম্বই জিতলে ১০ পয়েন্টের সারিতে ঢুকে পড়তে পারবে সূর্যকুমার যাদবরা।

You might also like!