Game

2 years ago

Mukesh Kumar: প্রথম টেস্ট উইকেট প্রাপ্তি, সতীর্থদের শুভেচ্ছায় ভাসলেন মুকেশ

Mukesh Kumar (Collected)
Mukesh Kumar (Collected)

 

পোর্ট অফ স্পেন, ২৩ জুলাই : ক্রিকেটারদের স্বপ্ন অন্তত একটা টেস্ট খেলার। সে স্বপ্ন সফল হয়েছে। এখন স্বপ্ন হল, ভালো খেলে উইকেট নেওয়া। সে স্বপ্নও সফল হল। প্রথম দিন ৪ ওভার বল করার সুযোগ পেয়েছিলেন। পিচ থেকে কোনও সাহায্য পাননি। ব্যাটিং সহায়ক পিচ। ব্যাটার ভুল না করলে উইকেট পাওয়া কঠিন। তৃতীয় দিনও ধারাবাহিক ভাবে নিখুঁত লাইন লেন্থে বল করে গেলেন মুকেশ কুমার। তবে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। দিনের প্রথম স্পেলের তৃতীয় ওভারেই স্বপ্নপূরণ হল বাংলার মুকেশ কুমারের।

অফস্টাম্পের অনেকটা বাইরের বল। কাট করতে চেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের অভিষেককারী ব্যাটার কার্ক ম্যাকেঞ্জি ধরা দিলেন কিপার ঈশান কিষাণের দস্তানায়। অদ্ভুত কান্ডটি ঘটে গেল। অভিষেককারি বোলার আউট করলেন অভিষেককারি ব‍্যাটারকে। শুরু হল সেলিব্রেশন। তাঁর সাফল্যে প্রথমেই দৌড়ে এলেন বিরাট কোহলি। তরুণ পেসারের মাথায় হাত রাখলেন বিরাট। একে একে বাকি সতীর্থরাও তাঁর প্রথম উইকেটের সেলিব্রেশনে সামিল হলেন। মুকেশ উইকেট নেওয়ার পরও আবেগে ভেসে যাননি। বরং আরও নিখুঁত হওয়ার চেষ্টা করেছেন। উইকেট সোজা বোলিংয়ে ব্যাটসম্যানকে বিব্রত করেছেন। তাঁর ঝুলিতে আরও উইকেট যোগ হয় কিনা, তারই অপেক্ষা।

You might also like!