Game

2 years ago

Mohunbagan Day: ২৯ জুলাই মোহনবাগান দিবস, অনুষ্ঠান হবে দু'দিন ধরে

Mohun Bagan Day on July 29, the event will be held for two days
Mohun Bagan Day on July 29, the event will be held for two days

 

কলকাতা, ১১ জুলাই : মোহনবাগান দিবস আগামী ২৯ জুলাই। এই উপলক্ষে এদিন ক্লাব তাঁবুতে জমজমাট অনুষ্ঠানের ব‍্যবস্থা করা হয়েছে। গত কয়েক বছর ধরেই সমর্থকদের জন‍্য এই ধরনের জমজমাট অনুষ্ঠান করে থাকে। এবার সেই অনুষ্ঠান একদিনের নয়, হবে দু’দিন ধরে। অর্থাৎ, ২৯ জুলাই ও ৩০ জুলাই।

প্রথম দিন হবে প্রাক্তন ফুটবলারদের প্রদর্শনী ম্যাচ। বিভিন্ন পুরস্কার দেওয়া সহ অন্যান্য অনুষ্ঠান হবে দ্বিতীয়দিন। সচিব দেবাশিস দত্ত বললেন, “এবার ২৯ জুলাই মহরম। তাই আমরা দু’দিন ধরে অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছি।'


You might also like!