Breaking News
 
Ram Mandir Trust New CEO: রামমন্দির ট্রাস্টের প্রথম সিইও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, ‘সিঁদুর’ পর্বে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা Durga Puja 2026: মহালয়ার দিন ইডেনে চমক! উমা আগমনী অনুষ্ঠানে মোদিকে ঘিরে জল্পনা CM Suvendu Adhikari: নেশামুক্তির বার্তা শুভেন্দুর, রোড রোলারে গুঁড়িয়ে দেওয়া হল ২ লক্ষ ফেনসিডিলের শিশি UP assembly election: পুরনো মনোমালিন্য ভুলে ‘হাত’ ধরলেন অখিলেশ! উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে নতুন সমীকরণ Election Commission: ভোট-পরবর্তী হিংসা রুখতে ভোটগণনায় বদল? ‘টোটালাইজার’ নিয়ে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট Rising Seas, Rising Stakes: বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্রের জলস্তর, বড় বিপদের মুখে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

 

Game

3 years ago

Mohun Bagan: ডার্বির আগে বড় জয় বাগান শিবিরে!এফসিআইকে ৫-০ গোলে হারাল সবুজ-মেরুন

Mohun Bagan footballers cheer after winning the match
Mohun Bagan footballers cheer after winning the match

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কলকাতা লিগে বড়ো জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট।ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (এফসিআই)-কে ৫-০ গোলে হারাল সবুজ-মেরুন। যদিও যে দল ডুরান্ডে খেলবে সেই দলের প্রায় কেউই কলকাতা লিগের ম্যাচে খেলেননি। তরুণদেরই নামিয়েছিলেন কোচ বাস্তব রায়। তাঁদের দিয়েই কার্যসিদ্ধি করলেন তিনি। এফসিআইকে হারিয়ে পয়েন্ট তালিকায় কালীঘাট মিলন সঙ্ঘ ও ডায়মন্ড হারবার ক্লাবকে পিছনে ফেলে শীর্ষে চলে গেল সবুজ-মেরুন। 

কলকাতা লিগের পরিচিত মুখ সুহেল আহমেদ ভাটকে খেলাননি বাস্তব। ডুরান্ডেও নিয়মিত খেলছেন সুহেল। ডার্বিতে তাঁকে খেলাতে পারেন কোচ জুয়ান ফেরান্দো। সেই কারণে হয়তো তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার পরেও কিয়ান নাসিরি, নংদোম্বা নাওরেম, রাজ বাসফোরেরা আক্রমণাত্মক ফুটবল খেলছিলেন। লাগাতার আক্রমণের ফলও পায় বাগান। ২৭ মিনিটে দলের প্রথম গোল করেন রাজ। কর্নার থেকে বল পান দীপেন্দু বিশ্বাস। তাঁর পাসে গোল করেন রাজ। ১-০ এগিয়ে যায় বাগান। বিরতির ঠিক আগেই ব্যবধান আরও বাড়ান ভিয়ান মুরগড। টাইসন সিংহ দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের মধ্যে ভিয়ান জন্য বল সাজিয়ে দেন। গোল করেন ভিয়ান। ২-০ এগিয়ে বিরতিতে যায় বাগান।

 ৫৭ মিনিটেই দলের তৃতীয় গোল করেন নাওরেম।  খেলা যত গড়াচ্ছিল, চাপ তত বাড়াচ্ছিলেন সবুজ-মেরুন ফুটবলারেরা।৮৪ মিনিটের মাথায় ব্যবধান ৪-০ করেন দিপেন্দু। সংযুক্তি সময়ে দলের পাঁচ নম্বর গোল করেন টাইসন। দু’টি গোল করানোর পরে অবশেষে গোল করেন বাগানের এই উইঙ্গার। ৫-০ গোলে জিতে মাঠ ছাড়ে সবিজ মেরুন শিবির। 

You might also like!