Breaking News
 
Rafale fighter jet :চীনা ‘স্টেলথ’ বিমানে পাকিস্তানকে সাহায্য? পাল্টা পদক্ষেপে রাফালে কেনার পরিকল্পনা ভারতের Suvendu Adhikari in Janatar Darbar: প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে চাঞ্চল্য, জনতার দরবারে শুভেন্দুর কাছে দ্বারস্থ বৃদ্ধ KMC Notice: অবৈধ নির্মাণে রাশ টানতে অ্যাকশন, রাজু নস্করের ২ বহুতলে নোটিস,প্রোমোটার ঘনিষ্ঠকে সামনে পেয়েই চলল চড়-থাপ্পড় Janatar Darbar : 'আমাদের হাতে সময় খুবই কম, মুখ্যমন্ত্রী যেন...', জনতার দরবারে সাক্ষাতের পর আবেগঘন সুমন বিশ্বাস, সামনে এল তাঁর বক্তব্য CM Suvendu Adhikari: রোগী সুরক্ষায় অ্যাকশন মোডে সরকার, হাসপাতাল কর্মীদের জন্য বিশেষ আই-কার্ড Rahul Gandhi :‘দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা’, রাহুলকে তোপ গেরুয়া শিবিরের

 

Game

59 minutes ago

Mohamed Salah: শেষ হলো লিভারপুলে মোহামেদ সালাহর ৯ বছরের অধ্যায়

Mohamed Salah closed a historic nine-year chapter at Liverpool
Mohamed Salah closed a historic nine-year chapter at Liverpool

 

লন্ডন, ২৫ মে : প্রিমিয়ার লিগের শেষ দিন রবিবার ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হলো সালাহর ৯ বছরের লিভারপুল অধ্যায়। শেষটায় একটি রেকর্ডও সঙ্গী হলো তাঁর। স্টিভেন জেরার্ডকে (৯২) ছাড়িয়ে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ড করলেন তিনি (৯৩)। সালাহর শেষটা যদিও জয়ে রাঙাতে পারেননি তার সতীর্থরা। ম্যাচটি ১-১ ড্র হয়েছে। তবে এই ম্যাচে এক পয়েন্ট পেয়েই আগামী মরসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত হয়েছে লিভারপুলের।

বর্তমান কোচ আর্না স্লটের অভিষেক মরসুমে লিভারপুল যে গতবার লিগ শিরোপা পুনরুদ্ধার করে, সেখানেও বড় অবদান ছিল সালাহর, আসরের সর্বোচ্চ ২৯টি গোল করেছিলেন তিনি। লিভারপুলে শেষ মরসুমে প্রিমিয়ার লিগে ২৭ ম্যাচে সালাহ গোল ও অ্যাসিস্ট করেছেন সমান সাতটি করে। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ৪১ ম্যাচে তার গোল ১২টি, অ্যাসিস্ট ১০টি। লিভারপুলের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তৃতীয় স্থান থেকে বিদায় নিলেন সালাহ। ৪৪২ ম্যাচে তার গোল ২৫৭টি। সঙ্গে অ্যাসিস্ট ১২৩টি। এছাড়া জিতেছেন অনেক ব্যক্তিগত পুরস্কার।

You might also like!