Game

3 years ago

India -Austrelia 4th Test 2023 : রোহিত-স্টিভদের মঞ্চে 'সুপারহিট' ভারতের প্রধানমন্ত্রী, মাঠ জুড়ে 'মোদী' রব

Narendra Modi
Narendra Modi

 

আহমেদাবাদ, ৯ মার্চ : ভারত এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটীয় বন্ধুত্বের ৭৫ বছরের উদযাপন। শুক্রবার আহমেদাবাদ ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের মধ্যে দু'দেশের ক্রিকেটীয় সম্পর্কের উদযাপন করা হয়। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়ার বর্ডার-গাভাসকর ট্রফির মহাগুরুত্বপূর্ণ ম্যাচের প্রথম দিনে স্টেডিয়ামে পৌঁছে গেলেন নরেন্দ্র মোদী ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। রোহিত শর্মা, স্টিভ স্মিথদের মঞ্চে ‘সুপারহিট’ হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাণায়-কাণায় পূর্ণ মাঠে ‘মোদী, মোদী’ স্লোগান উঠতে থাকে। আমদাবাদের মাঠে বিরাট কোহলি এবং রোহিত শর্মার পাশে দাঁড়িয়ে ‘জন গণ মন’ গাইলেন প্রধানমন্ত্রী মোদী। একইভাবে স্মিথদের সঙ্গে কাঁধে হাত দিয়ে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত গেয়েছেন অ্যালবানিজ। আমদাবাদের মাঠে বসে ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট দেখছেন ভারত এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

ভারত-অস্ট্রেলিয়ার বর্ডার-গাভাসকর ট্রফির মহাগুরুত্বপূর্ণ ম্যাচের প্রথম দিনে স্টেডিয়ামে উপস্থিত থাকার কথা ছিল ভারত ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। সেই মতো সকাল সকাল মোতেরায় পৌঁছে গেলেন নরেন্দ্র মোদী ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। মাঠে তখন জনপ্রিয় গুজরাটি গায়িকা পারফর্ম করছেন। সেই সঙ্গে চলছে গুজরাটের সনাতনী নৃত্যানুষ্ঠান। দু'দেশের প্রধানমন্ত্রীকে বরণ করে নেয় বিসিসিআই । অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর হাতে বিশেষ স্মারক তুলে দিলেন বিসিসিআই সভাপতি রজার বিনি। বোর্ড সচিব জয় শাহ স্মরক তুলে দেন নরেন্দ্র মোদীর হাতে। এরপরই দেখা গেল দুই অধিনায়ক দুই দেশের প্রধানমন্ত্রীর কাছে গেলেন। তাঁদের হাতে দুই দেশের ‘ক্যাপ’ তুলে দিলেন প্রধানমন্ত্রীরাই। এদিন টসের আগে ভারত অধিনায়ক রোহিত শর্মার হাতে বিশেষ টুপি তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্টিভ স্মিথের হাতে বিশেষ টুপি তুলে দেন অজি প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। তারপর দুই দেশের প্রধানমন্ত্রী এবং অধিনায়ক হাতে হাত রেখে ফটো সেশনের জন্য ‘পোজ’ দিলেন। ততক্ষণে স্টেডিয়ামজুড়ে ‘মোদী-মোদী’ রব শুরু হয়ে গিয়েছে। ফটো সেশন সারার পর সুসজ্জিত গাড়িতে গোটা স্টেডিয়াম ঘুরলেন দুই প্রধানমন্ত্রী। তখনও বারবার ‘মোদী-মোদী’ রব উঠেছে। পরে মাঠে নেমে সব ক্রিকেটারদের সঙ্গে হাত মিলিয়েছেন মোদী এবং অ্যালবানিজ। স্টেডিয়ামের ভিতরে ভারত এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটীয় বন্ধুত্বের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সেটাও ঘুরে দেখেন দুই প্রধানমন্ত্রী।


You might also like!