
কলকাতা : মাত্র পাঁচদিনেই সিদ্ধান্ত বদল করে মাঠে ফিরছেন মন্ত্রী মশাই মনোজ তেওয়ারি। হ্যাঁ, অবসর ভেঙে ফিরছেন তিনি। বৃহস্পতিবারই সোশ্যাল মিডিয়ায় হঠাৎই অবসরের কথা জানিয়েছিলেন মনোজ। পাঁচ দিনের মধ্যেই সিদ্ধান্ত বদল করে বাংলা ক্রিকেটের স্বার্থেই খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। শোনা যাচ্ছে, কিছুটা অভিমান কারণেই নাকি তার এই অবসরের সিদ্ধান্ত।
মনোজের অবসর ঘোষণার পরই তাকে বোঝানোর চেষ্টা করেছেন সিএবি কর্তারা। তাঁর মতো সিনিয়রকে টিমের দরকার। তাই মনোজ এই সিদ্ধান্ত বদল করতে রাজি হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলেই সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাংবাদিক সম্মেলন করবেন মনোজ তিওয়ারি।
