Breaking News

 

Game

2 years ago

Miami is getting ready for messi: মেসির জন্য রীতিমতো তৈরি মিয়ামি, সারা শহর জুড়ে উৎসবের আমেজ

Lionel Messi (File Picture)
Lionel Messi (File Picture)

 

মিয়ামি, ১২ জুন : মেসির জন্য রীতিমতো তৈরি মিয়ামি। সারা শহর জুড়ে উৎসবের আমেজ। ফ্লোরিডাভিত্তিক ক্লাব ইন্টার মিয়ামি। তাই ফ্লোরিডা এখন সেজে উঠেছে লিওকে বরণ করে নিতে। এরই মধ্যে ফ্লোরিডার হার্ড রক হোটেল, আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসিকে স্বাগত জানিয়েছে। গিটার আকৃতির এই হোটেলটিকে নানা রকম আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে। হোটেলটিতে ইংরেজি এবং স্প্যানিশ ভাষায় আলোকসজ্জা দিয়ে ''ওয়য়েলকাম মেসি" লিখে এলএমটেনকে স্বাগত জানানোর প্রস্তুতি নিয়েছে।

এদিকে মিয়ামিতে যেখানে লিওনেল মেসি থাকবেন তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে সমর্থকদের মধ্যে। মিয়ামিতে ৬০ তলা বিলাসবহুল একটি ভবন, পোর্শে ডিজাইন টাওয়ারে থাকবেন লিওনেল মেসি। চার বছর আগেই নাকি মিয়ামিতে থাকার ব্যবস্থা করে রেখেছিলেন এলএমটেন। ফ্ল্যাটটির মূল্য ৯ মিলিয়ন ইউএস ডলার যা ভারতীয় মুদ্রায় ৯৭ কোটি ৩৯ লাখ টাকার বেশি।

বিলাসবহুল এই ফ্ল্যাটটিতে আছে গাড়ির জন্য বিশেষ লিফ্ট। প্রতিটি গাড়ি রাখার জন্য ফ্ল্যাটের সঙ্গে রয়েছে বিশেষ ব্যবস্থা। এছাড়া জিম, সুইমিংপুলসহ আধুনিক জীবন যাপন করার সকল সুযোগ সুবিধা রয়েছে এই ভবনে। বলা হচ্ছে, জুন মাসের শেষে পরিবার নিয়ে মিয়ামিতে আসবেন লিও।

You might also like!