Game

1 hour ago

FIFA World Cup 2026: দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

Romo's goal in the 50th minute did the job for Mexico
Romo's goal in the 50th minute did the job for Mexico

 

কলকাতা, ১৯ জুন  : গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে জয়ের পর বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে স্বাগতিক মেক্সিকো। শুক্রবার ভারতীয় সময় সকাল ৬.৩০ মিনিটে শুরু হওয়া ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়েছে মেক্সিকো। স্তাডিও গোয়াডালাজামায় ম্যাচের ৫০ মিনিটে লুইস রোমো গোল করেন। দক্ষিণ কোরিয়া দু’বার গোল শোধ করার খুব কাছে গিয়েও গোল করতে পারেনি। যার বড় কৃতিত্ব মেক্সিকোর ২৬ বছর বয়সী গোলরক্ষক রাউল র্যাঞ্জেলের।

আবার দক্ষিণ কোরিয়ার হারের জন্য দায়ী করা হচ্ছে তাদের গোল অভিজ্ঞ গোলরক্ষক কিম সিউং জিও’কে। তিনি বক্সে নাগালের মধ্যে পাওয়া ওপরের বল লাফিয়ে ধরতে গিয়ে ভারসাম্য হারান। বল হাত থেকে পড়ে গেলে সামনে থাকা রোমা তা জালে জড়িয়ে দেন। এ নিয়ে বিশ্বকাপের ১৯ আসরে অংশ নেওয়া মেক্সিকো টানা এক মরসুমের বিরতির পর নকআউট পর্বে উঠল। কাতারে গ্রুপ পর্বে বিদায়ের আগে টানা সাত আসরে নকআউটে খেলেছিল বিশ্বকাপের পুরনোতম দল মেক্সিকো। গ্রুপ পর্বে (গ্রুপ 'এ') প্রথম দুই রাউন্ড শেষে মেক্সিকোর পয়েন্ট ৬ এবং দক্ষিণ কোরিয়ার পয়েন্ট ৩। দক্ষিণ কোরিয়াকে নক আউট পর্বে যেতে হলে পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় পেতে হবে।

You might also like!