Game

3 years ago

Lionel Messi:শ্বাসরুদ্ধকর ফাইনালে মেসিদের ইতিহাস,টুর্নামেন্ট সেরার পুরস্কার পেলেন মেসি

Messi's history in the breathtaking final, Messi won the tournament best award
Messi's history in the breathtaking final, Messi won the tournament best award

 

যুক্তরাষ্ট্র, ২০ আগস্ট:আজ রুদ্ধশ্বাস এক ফাইনালের সাক্ষী থাকলো মার্কিন যুক্তরাষ্ট্র ,সেই সঙ্গে ফুটবল বিশ্বও। রুদ্ধশ্বাস খেলা উপহার দিলেন কাতার বিশ্বকাপের কারিগর লিওনেল মেসি। তবে আর্জেন্টিনা নয়, নতুন ক্লাব ইন্টার মায়ামির জার্সিতে।

রবিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৭টায় লিগস কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি ও নাশভিল। ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ম্যাচ শেষ হয়। এরপরে শুরু হয় টাইব্রেকার। সেখানেও প্রথমবার ৪-৪ গোলে ম্যাচ অমীমাংসিত থাকে। তাতে হয় টাইব্রেকার। এবারও ৫-৫ সমতা। এরপরে নেয়া হয় একটি করে শট।এখানেই হয় ম্যাচের মীমাংসা। একটি শট ঠেকিয়ে লিগস কাপের শিরোপা নিশ্চিত করেন ইন্টার মায়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার।

টাইব্রেকারে মায়ামি জিতে যায় ১০-৯ গোলে।গোটা ম্যাচেরই নায়ক বলা যায় ক্যালেন্ডারকে। গোটা ম্যাচে ৫টি দারুণ সেভ করেন মায়ামির এই গোলকিপার।

তবে এবারের টুর্নামেন্টের নায়ক তো সেই মেসিই।টুর্নামেন্টটিতে ৭ ম্যাচে ১০ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন মেসি।আর অসাধারণ পারফর্ম করায় টুর্নামেন্ট সেরার পুরস্কারও ওঠে তার হাতে।


You might also like!