
মিয়ামি, ১২ ডিসেম্বর: সবকিছু ঠিক থাকলে আগামী ১ ফেব্রুয়ারি সৌদি আরবের রিয়াদ সিজন কাপে দেখা যাবে মেসি–রোনালদো দ্বৈরথ। এদিন রোনালদোর আল নাসরের বিপক্ষে খেলবে মেসির মায়ামি। আর ২৯ জানুয়ারি মেসিরা খেলবে আল হিলালের বিপক্ষে। আজ ভোরে এক বিবৃতিতে এই খবর দিয়েছে মেসির ক্লাব ইন্টার মায়ামি। মায়ামির ইতিহাসে এটিই প্রথম আন্তর্জাতিক সফর।
মেসি রোনালদো মুখোমুখি হবেন কিংডম অ্যারেনাতেই। এই ম্যাচটিও ভারতীয় সময় রাত ১১.৩০ মিনিটে। মেসি ও রোনালদো এর আগে ৩৫ বার মুখোমুখি হয়েছেন। মেসি জিতেছেন ১৬ ম্যাচ, রোনালদো ১০টি। এই ম্যাচগুলোতে মেসির গোল ২১টি, আর রোনালদোর গোল রয়েছে ২০টি।
