
প্যারিস, ২০ জুন : প্রথমার্ধে ফ্রান্সকে আটকে রাখল গ্রিস। কিন্তু বিরতির পর পথ হারাল তারা। দ্বিতীয়ার্ধের দশম মিনিটে পেনাল্টির গোলে এগিয়ে যায় ফ্রান্স। বক্সে প্রথম দফায় পেনাল্টি মিস। গোলরক্ষকের ভুলের জন্য আবার শট নেওয়ার সুযোগ। এবার আর জালে বল পাঠাতে ভুল করলেন না কিলিয়ান এমবাপে।
২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে আরেকটি জয় পেল দিদিয়ে দেশমের দল। প্যারিসে সোমবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচটি ১-০ গোলে জিতেছে ফ্রান্স। আধা ঘণ্টার বেশি সময় ১০ জন নিয়ে খেলেছে গ্রিস। বাছাইয়ে নিজেদের প্রথম চার ম্যাচের সবগুলিই জিতল ফ্রান্স। ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে তারা। টানা দুই জয়ের পর প্রথম হারের স্বাদ পাওয়া গ্রিস ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে।
