
কলকাতা, ৫ জুলাই : বিশ্বকাপার এমিলিয়ানো মার্টিনেজ জ্বরে কাবু গোটা কলকাতা! দিন দুই আগে কলকাতায় এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। স্বাভাবিকভাবেই মেসির সতীর্থকে দেখার জন্য ফুটবল প্রেমীদের মধ্যে হুড়োহুড়ি চলছে। বুধবার ডিবুর কলকাতা পরিক্রমা শেষ। সকাল সকাল তিনি পৌঁছে যান কলকাতার শ্রীভূমি ক্লাবে।
শেষ দিনে তার কর্মসূচির মধ্যে ছিল, বাইপাসের ধারে দিয়েগো মারাদোনার মূর্তিতে শ্রদ্ধা জানিয়েছেন আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। শ্রীভূমিতে মন্ত্রী সুজিত বসুর সঙ্গে হুডখোলা জিপে ঘোরেন এমি। ডিবুকে দেখতে সকাল সকাল শ্রীভূমিতে পৌঁছে গিয়েছিলেন অসংখ্য ফুটবলপ্রেমী মানুষ। ভক্তদের অটোগ্রাফও দিয়েছেন ডিবু। এরপর তাঁকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। সেই সঙ্গে শ্রীভূমি ক্লাবের পক্ষ থেকে মার্টিনেজকে সোনার গ্লাভস দিয়ে সংবর্ধনা জানানো হয়। বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জেতার পর তিনি যে অশ্লীল পোজ দিয়েছিলেন সেই বিতর্কিত পোজও দিয়েছেন আজ।
