Breaking News

 

Game

2 years ago

World Cup and Champions League:বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগের 'ডাবল' জিততে চান মার্তিনেসফ

Lautaro Martinez
Lautaro Martinez

 

লন্ডন, ১০ জুন: একই মরশুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ফুটবলারের তালিকাটা খুব একটা বড় নয়। আর এবার সেখানে নাম লেখানোর হাতছানি আরেক জনের। এবার সুযোগটি কাজে লাগাতে দৃঢ়প্রতিজ্ঞ ইন্টার মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্তিনেস। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে শনিবার (১০ জুন) ইস্তানবুলে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে মার্তিনেসের ইন্টার।

একই মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ডাবল অর্জন করতে পেরেছেন এখন পর্যন্ত মাত্র ৯ জন। মার্তিনেস এবার কাতারে আর্জেন্টিনার হয়ে পেয়েছেন বিশ্বকাপ জয়ের স্বাদ। এবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে মরশুমে পূর্ণতা দিতে চান ২৫ বছর বয়সী এবারের বিশ্বকাপ জয়ী এই তারকা।


You might also like!