Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

Maresca is going to be coached by Chelsea:মারেসকাকে কোচ করতে চলেছে চেলসি, ৫ বছরের চুক্তির প্রস্তাব তাদের

Maresca is going to be coached by Chelsea
Maresca is going to be coached by Chelsea

 

লন্ডন, ২৯ মে :মারেসকাকে কোচ বানাতে তাঁকে পাঁচ বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে চেলসি। লেস্টার সিটির কোচ মারেসকাও এই প্রস্তাবে রাজি হয়েছেন বলে জানা গেছে।

মাত্র এক মরসুম কোচের দায়িত্ব পালন করার পর পারস্পারিক সমঝোতার মাধ্যমে চেলসি ছেড়েছেন মরিসিও পচেত্তিনো। ২১ মে খবরটি জানিয়েছিল চেলসি। এরপর স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটির কোচ হওয়ার দৌড়ে লেস্টার সিটির মারেসকার নাম বেশ জোরেশোরেই উচ্চারিত হচ্ছিল।

এরপর চেলসি যে মারেসকাকেই কোচ করতে চলেছে, তা নিশ্চিত করে দিয়েছিলেন দলবদল নিয়ে নির্ভরযোগ্য সংবাদদাতা ফাব্রিজিও রোমানো। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ তাঁর পোস্ট, ‘এনজো মারেসকাকে প্রধান কোচ বানানোর সিদ্ধান্ত নিয়েছে চেলসি। চুক্তির মেয়াদ ২০২৯ সালের জুন পর্যন্ত, অর্থাৎ পাঁচ বছরের চুক্তি। ২০৩০ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানোর সুযোগ আছে চুক্তিপত্রে।’


You might also like!