
জুরিখ, ১৩ ডিসেম্বর : সেরা গোলরক্ষকের দৌড়ে এগিয়ে রয়েছেন বোনো, কোর্তোয়া ও এদেরসন। আগামী ১৫ জানুয়ারি জানা যাবে, এই তিন জনের মধ্যে কে জিতলেন ফিফার সেরা গোলরক্ষকের পুরস্কার। আগামী ১৫ জানুয়ারি লন্ডনে ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ঘোষণা করা হবে বিজয়ীর নাম। সেরা গোলরক্ষক বাছাইয়ে ২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২০ অগাস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে লড়াইয়ে মধ্যে ছিলেন পাঁচ জন, যাদের থেকে এই তিনজনকে বেছে নিয়েছে বিশেষজ্ঞ প্যানেল। ফিফা ওয়েবসাইটে জাতীয় দলের কোচ, অধিনায়ক, ফুটবল সাংবাদিক ও সমর্থকদের দেওয়া ভোটের ভিত্তিতে এদের বেছে নেওয়া হয়েছে।
