Breaking News
 
Election Commission:ভুল করলেই কড়া শাস্তি! ৮টি নতুন গাইডলাইন জারি করে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে বাঁধল কমিশন West Bengal Assembly Election:কমিশনকে একুশের ‘ব্যর্থতা’র কথা মনে করালেন চন্দ্রিমা! দু’দফায় ভোট ঘিরে সরগরম রাজ্য রাজনীতি West Bengal Assembly Election:ভোট ঘোষণার পরেই প্রশাসনিক ভূমিকম্প! মাঝরাতে অপসারিত মুখ্যসচিব, পুলিশ প্রশাসনেও বড়সড় সার্জিক্যাল স্ট্রাইক West Bengal Assembly Election:ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা! বিনীত গোয়েল ও সুপ্রতিম সরকার-সহ একাধিক আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব কমিশনের West Bengal Assembly Election: রবিবার ভোটের দিনক্ষণ ঘোষণা, বিকেল ৪টেয় সাংবাদিক বৈঠক নির্বাচন কমিশনের Weather Forcast: শনিবার শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে, উত্তরে জারি বৃষ্টি

 

Game

2 hours ago

Man United 3 - 1 Aston Villa: অ্যাস্টন ভিলাকে হারিয়ে জয়ে ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড

Man United 3 - 1 Aston Villa
Man United 3 - 1 Aston Villa

 

ম্যানচেস্টার, ১৬ মার্চ  : রবিবার রাতে ঘরের মাঠে অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৫৩ মিনিটে ক্যাসেমিরো দলকে এগিয়ে নেওয়ার পর ৭১ মিনিটে মাথেউস কুইয়া ও ৮১ মিনিটে বেনিয়ামিন শেশকো ব্যবধান বাড়ান। ১০ মিনিটে ভিলার হয়ে একমাত্র গোলটি করেন রস বার্কলে। মাইকেল ক্যারিকের কোচিংয়ে লিগে টানা সাত ম্যাচ অপরাজিত থাকার পর, গত রাউন্ডে নিউক্যাসল ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরে গিয়েছিল ম্যান ইউনাইটেড। এরপর এদিন ভিলার বিপক্ষে দারুণ পারফরম্যান্স দেখিয়ে আবার জয়ে ফিরল ইউনাইটেড। দারুণ এই জয়ে পয়েন্ট টেবিলে জায়গাটি মজবুত করল ইউনাইটেড। ৩০ ম্যাচে ১৫ জয় ও ৯ ড্রয়ে তাদের পয়েন্ট হল ৫৪। ৩০ ম্যাচে ভিলার পয়েন্ট ৫১। লিগে আগামী শুক্রবার বোর্নমাউথের মুখোমুখি হবে ইউনাইটেড। রবিবার ওয়েস্ট হ্যামের বিপক্ষে খেলবে ভিলা।

You might also like!