Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

Manchester United beat Manchester City: ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড

Manchester United beat Manchester City to win the FA Cup
Manchester United beat Manchester City to win the FA Cup

 

ম্যানচেস্টার, ২৬ মে: লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার রাতে ফাইনালে ২-১ গোলে জিতে ব্যর্থতায় ভরা মরসুম শেষ বেলায় এসে রাঙিয়ে দিল ম্যানচেস্টার ইউনাইটেড।ইউনাইটেড–এর হয়ে গোল দুটি করেন গারনাচোর ও কোবি মাইনো। দুই গোলে এগিয়ে থাকার পর সিটির একমাত্র গোলটি করেন জেরেমি দোকু। আর এই অসাধারন জয়ে এফএ কাপ ট্রফি উঁচিয়ে ধরল এরিক টেন হাগের দল।

কয়েকদিন আগে প্রিমিয়ার লিগ জয়ের ইতিহাস গড়া ম্যানচেস্টার সিটির হাতেই শিরোপা উঠবে অনেকেই ভেবেছিলেন। ভাবাটাই ছিল স্বাভাবিক! কারণ প্রিমিয়ার লিগে সিটির চেয়ে ৩১ পয়েন্ট পিছিয়ে থেকে অষ্টম স্থানে ছিল যে ইউনাইটেড।

এ দিনের ম্যাচে ফেভারিটের মতোই শুরুটা করেছিল পেপ গুয়ার্দিওলার দল। বল দখলের হিসাবে একাধিপত্য করে সিটির। ৭০ শতাংশের বেশি সময় বল দখল ছিল তাদের। যদিও প্রথমার্ধে তাদের আক্রমণের কোনো ধার ছিল না। সব মিলিয়ে গোলের জন্য ১৯ শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পারে তারা, আর বিপরীতে ইউনাইটেড ১১ শট নিয়ে লক্ষ্যে রাখে পাঁচটি।

এদিন শিরোপা জয়ের পাশাপাশি আরও এক প্রাপ্তি ছিল ইউনাইটেডের। আগামী মরসুমের ইউরোপা লিগে খেলা নিশ্চিত করল তারা।


You might also like!