Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

Mamata on 6th Pay Commission DA Hike: 'অনেক বাড়বে', বাংলার সরকারি কর্মীদের জন্য সুখবর, ভোটের মাঝে ডিএ নিয়ে ঘোষণা মমতার

Mamata Banerjee
Mamata Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজ্য বাজেটের সময় সরকারি কর্মীদের ৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল সরকারের তরফ থেকে। মে মাস থেকে সেই বর্ধিত ডিএ কার্যকর হওয়ার কথা ছিল। তবে সরকারি কর্মীদের মুখে হাসি ফোটাতে নির্বাচনী জনসভা থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের মাঝে মমতার ডিএ ঘোষণার ফলে লাভবান হবেন রাজ্যের কয়েক লাখ সরকারি কর্মী।  

সম্প্রতি মেদিনীপুরের এগরার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমরা বলেছিলাম, বাজেটে বলা আছে, ১ মে থেকে ৪ শতাংশ ডিএ, পে কমিশনের টাকাটা দেওয়া হবে। ১ মে মানে আসলে টাকাটা আপনারা হাতে পাবেন ১ জুন। অঙ্ক তাই বলে। কিন্তু আমি তো আপনাদের দিদি হই। আমি আলোচনা করে ঠিক করেছি, আমরা ১ মে থেকে টাকাটা দেব না। ১ মে এর বদলে এটা ১ এপ্রিল থেকে কার্যকর হবে।' 

মমতা বলেন, '১ জুনে গিয়ে এই টাকাটা পাবেন রাজ্যের সরকারি কর্মীরা। এপ্রিলের বেতনের সঙ্গে যে বাড়তি ডিএ-র টাকাটা পাওয়ার কথা, তাও সেদিন পেয়ে যাবেন। এবার সরকারি কর্মীরা খুশি তো? এক মাসে তাহলে বাড়তি হল, কত হল? অনেক বাড়বে। সবার মুখে হাসি থাকুক আমি এটুকুই চাই। আমার ক্ষমতার মধ্যে থাকলে আমি করে দেব।' 

You might also like!