
জাকার্তা, ২ ডিসেম্বর : প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলতে এসে ফাইনাল খেলার আর্জেন্টিনার স্বপ্ন ভঙে চুরমার হয়েছে সেমিফাইনালে জার্মানির কাছে টাইব্রেকারে হেরে। আশা ছিল অন্তত তৃতীয় স্থানটা পাওয়ার। সেটাও হলো না। ম্যারাডোনা-মেসির দেশের কিশোরদের সে স্বপ্নও ভেঙ্গে দিয়েছে আফ্রিকার ছোট্ট দেশ মালি। শুক্রবার রাতে ইন্দোনেশিয়ার মানাহান স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়েছে মালি। আজ যুবাদের এই বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে জার্মানি ও ফ্রান্স। সন্ধ্যায় মানাহান স্টেডিয়ামে হবে ফাইনাল। আজ ফ্রান্স বিশ্বকাপ জিতলে তারা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হবে। আর জার্মানি জিতলে তারা প্রথমবার চ্যাম্পিয়ন হবে।
