
কলকাতা, ৮ এপ্রিল : এখনও পর্যন্ত আইপিএল-১৬-র গ্রুপ পর্বের ১০টি ম্যাচ হয়েছে। শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে লখনউ পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসেছে। এই ম্যাচের পর পয়েন্ট টেবলের অন্য দল গুলোর অবস্থান কোথায়?
১. এখনও পর্যন্ত হওয়া এ বারের ১০টি ম্যাচের পর লিগ টেবলের শীর্ষে উঠে এসেছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। এখনও অবধি ৩টি ম্যাচে খেলে ২টিতে জয় ও ১টিতে হারের পর লিগ টেবলের ফাস্ট বয় হয়েছে সুপার জায়ান্টস। লখনউয়ের নেট রান রেট ১.৩৫৮। ঝুলিতে রয়েছে ৪ পয়েন্ট।
২. পয়েন্ট টেবলের শীর্ষে লখনউ পৌঁছে যাওয়ায় দুই নম্বরে নেমে গিয়েছে গত বারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। চলতি আইপিএলে ২টি ম্যাচে খেলে ২টিতে জিতেছেন হার্দিকরা। টাইটান্সদের নেট রান রেট ০.৭০০। আপাতত ৪ পয়েন্ট পেয়েছেন হার্দিকরা।
৩. পয়েন্ট টেবলের তিন নম্বরে রয়েছে শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস। এ বারের আইপিএলে পঞ্জাব তাদের প্রথম ম্যাচে কেকেআরকে হারিয়েছিল। দ্বিতীয় ম্যাচে রাজস্থানকে হারিয়েছিল। ফলে প্রীতির পঞ্জাবেরও প্রাপ্ত পয়েন্ট চার। নেট রান রেট ০.৩৩৩।
৪. লখনউ লিগ টেবলের শীর্ষে ওঠায় চার নম্বরে নেমে গিয়েছে নীতীশ রানার কলকাতা নাইট রাইডার্স। গ্রুপ পর্বে এখনও অবধি ২টি ম্যাচে খেলে ১টিতে জয় ও ১টিতে হেরেছে কেকেআর। নাইটদের নেট রান রেট ২.০৫৬।
৫. পয়েন্ট টেবলের পাঁচ নম্বরে নেমে গিয়েছে রাজস্থান রয়্যালস। সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস এখনও অবধি ২টি ম্যাচে খেলে ১টিতে জয় ও ১টি হেরেছে। রাজস্থানের নেট রান রেট ১.৬৭৫। পিঙ্ক আর্মির মোট অর্জিত পয়েন্ট ২।
৬. লিগ টেবলের ছয় নম্বর স্থানে কোনও পরিবর্তন হয়নি। সেখানে আপাতত রয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এখনও অবধি ২টি ম্যাচে খেলে ১টি জয় ও ১টি হারের পর আপাতত সিএসকের অর্জিত পয়েন্ট ২। নেট রান রেট ০.০৩৬।
৭. গ্রুপ পর্বে এখনও অবধি ২টি ম্যাচে খেলে, ১টি জয় ও ১টি হারের পর লিগ টেবলের সাত নম্বরে নেমে গিয়েছে ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির নেট রান রেট -১.২৫৬। বিরাটদের মোট পয়েন্ট ২।
৮. এ বারের আইপিএলে এখনও অবধি ২টি ম্যাচে খেলেছে দিল্লি ক্যাপিটালস। তার দুটিতেই হেরেছে ডেভিড ওয়ার্নারের দল। দিল্লির নেট রান রেট -১.৭০৩।
৯. রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স আপাতত লিগ টেবলের ৮ নম্বরে রয়েছে মুম্বই। গত আইপিএলে লিগ টেবলের লাস্ট বয় হয়ে টুর্নামেন্ট শেষ করেছিল রোহিতের দল। এ বার দেখার বাকি মরসুমটা কেমন পারফর্ম করে রোহিত শর্মার দল। আপাতত মুম্বইয়ের নেট রান রেট -১.৯৮১।
১০. আপাতত পয়েন্ট টেবলের লাস্ট বয় হয়েই থাকতে হল সানরাইজার্স হায়দরাবাদকে। নেতা বদল হলেও হায়দরাবাদের ভাগ্য বদলাল না। এ বারের আইপিএলে এখনও অবধি ২টি ম্যাচে খেলে ২টিতেই হেরেছে অরেঞ্জ আর্মি। হায়দরাবাদের নেট রান রেট -২.৮৬৭।
