Game

2 years ago

Rohit Sharma : দক্ষিণ আফ্রিকার কাছে হার, ম্যাচ শেষে সাফাই দিতে গিয়ে খেই হারালেন রোহিত শর্মা

Rohit Sharma
Rohit Sharma

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃদক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজে টিম ইন্ডিয়া যে ভাল খেলতে পারেনি, সেকথা একবাক্যে মেনে নেন রোহিত শর্মা। টেস্ট সিরিজ হারার পর, মাইক হাতে নিয়ে প্রথমেই রোহিত জানান তাঁর ধাতস্থ হতে একটু সময় লাগবে। এরপরেই তিনি জানান, জেতার মতো খেলেনি দল। তবে টিমের খেলোয়াড়দের দোষ আড়াল করতে গিয়ে, খানিক খেই হারিয়ে ফেলেন ক্যাপ্টেন।

কখনও তিনি জানান, ব্যাটাররা ভাল খেলেছিল, বল হাতে বিশেষ ছাপ রাখতে পারেনি ইন্ডিয়া। শেষে রোহিত এও জানান ম্যাচ জিততে হলে দোল হিসেবে খেলতে হয়। ম্যাচের অনেকদিন আগেই ওই দেশে চলে গিয়েছিলেন তাঁরা। আবহাওয়া পিচের সম্পর্কে ধারণা থাকলেও পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেননি সবাই। তাই এই ব্যর্থতা বলে মত রোহিতের।

উল্লেখ্য, মাত্র ৩ দিনেই শেষ গেল ভারতীয় দলের লড়াই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের প্রথম টেস্টে এক ইনিংস ও ৩২ রানে হেরে গেল যায় ইন্ডিয়া।

You might also like!