Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Game

2 years ago

Toulouse 3-2 Liverpool: ফরাসি ক্লাব তুলুজের কাছে ৩-২ গোলে হারল লিভারপুল

Toulouse 3-2 Liverpool
Toulouse 3-2 Liverpool

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ইউরোপা লিগে ফরাসি ক্লাব তুলুজের কাছে ৩-২ গোলে হারল লিভারপুল। ‘ই’ গ্রুপের এ ম্যাচের ফলটা অন্যরকম হলেও হতে পারত, যদি যোগ করা সময়ের শেষ মিনিটে জারেল কুয়ানশাহর গোল বাতিল না হতো। 

এই গোল বাতিলের সিদ্ধান্তে মোটেই খুশি নন লিভারপুল কোচ ইউর্গেন ক্লপ। ইউরোপা লিগের চলতি মৌসুমে এটি লিভাপুলের প্রথম হার। এই হারের পরও পয়েন্ট তালিকার শীর্ষে তারা।ঘরের মাঠে ৩৬ মিনিটে তুলুজকে এগিয়ে দেন অ্যারন দোনুম। এরপর ৫৮ মিনিটে ডালিঙ্গা করেন দ্বিতীয় গোল। ৭৪ মিনিটে ক্রিস্তিয়ান কাসেরেসের আত্মঘাতী গোলে ব্যবধান কমায় লিভারপুল। কিন্তু ২ মিনিট পরই ৩–১ গোলে এগিয়ে যায়। ৭৬ মিনিটে গোলটি আসে ফ্রাঙ্ক মাগরির কাছ থেকে। লিভারপুল ব্যবধান কমায় ৮৯ মিনিটে দিয়াগো জোতার গোলে। যোগ করা সময়ের ১০ মিনিটে কুয়ানশাহ তুলুজের জালে বল পাঠালে আনন্দে মেতে ওঠে লিভারপুলের সমর্থকেরা। তবে গোলটি ভিআরে বাতিল হয়।

গোল বাতিল নিয়ে বেশ ক্ষুব্ধ ক্লপ, ‘আমরা তৃতীয় গোলটি করেছি। শতভাগ নিশ্চিত এটা গোল ছিল। আমি নিশ্চিত নই যে বল হাতে লেগেছিল কি না, ব্যাপারটা এমনই।’  

তুলুজের সমর্থকদের উদ্‌যাপনের জন্য সাক্ষাৎকার দিতেও সমস্যা হয়েছে ক্লপের। যা নিয়ে খেপেছেন এই জার্মান কোচ, ‘আমরা এই সংবাদ সম্মেলনের মতোই বিশৃঙ্খল ছিলাম। এই জায়গাতে সংবাদ সম্মেলন করার পরিকল্পনা কার ছিল?’  


You might also like!