Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

Tata IPL 2023: লিটন না রয়? কেমন হতে চলেছে আজকের প্রথম একাদশ

Liton Das
Liton Das

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সদ্য কেকেআর একাদশে যুক্ত হয়েছেন বাংলাদেশের উইকেট রক্ষক-ব্যাটসম্যান তথা অধিনায়ক লিটন দাস। এর আগে আইপিএলের মতন এতো বড়ো স্টেজে খেলেননি লিটন। তাই প্রথম সুযোগের জন্য মুকিয়ে আছেন তিনি। ইতিমধ্যেই বাংলাদেশের আরেক তারকা ক্রিকেটার সাকিব আল হাসান জানিয়ে দিয়েছেন যে, লিটন অনেক বড়ো মাপের খেলোয়াড়। নিজের ব্যাক্তিগত দক্ষতায় খেলার অভিমুখ পাল্টে দিতে পারেন লিটন। এবার কে কে আর দল হয়তো সাকিবকে পাবে না তবে লিটনের ব্যাবহার কোথায় করবে সেই দিকে নজর থাকবে সমর্থকদের। 


এবছর আইপিএলের প্রথম ম্যাচে পরাজয় দিয়ে শুরু হয়েছিল কলকাতার যাত্রা। তবে পরের দুটি ম্যাচে দুর্দান্ত ভাবে ফিরে আসে তারা। তবে কোথাও না কোথাও ব্যাটিং অর্ডার নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। শুরুতেই চোট-এর কারণে এ বছরের আইপিএল থেকে সড়ে যেতে হয় দলের তারকা অধিনায়ক শ্রেয়স আইয়ারকে। অধিনায়কত্বের দায়িত্ব যায় নিতিশ রানার কাঁধে। শ্রেয়স-এর অনুপস্থিতিতে মিডিল অর্ডারটা কিছুটা এলোমেলো দেখালেও রাসেলের উপস্তিতি একটি বড়ো পাওনা। সেই কথা ভেবে হয়তো লিটনকে শুরুতে ওপেনিং না করিয়ে মিডিল অর্ডারে দেখা যেতেই পারে আজকের ম্যাচে। বিপক্ষ হায়দ্রাবাদ যাদের দলে রয়েছে উমরান মালিকের মতন জোরে বলিং করার মতন খেলোয়াড়। হায়দ্রাবাদ তাদের গত ম্যাচে জিতে আসছে সুতরাং তারা থাকবে আরও আত্মবিশ্বাসী। 


এদিকে গত ম্যাচ থেকে কলকাতা দলে যুক্ত হয়েছেন আরেক তারকা ইংলিশ ওপেনার জেসন রয়। আজকের ম্যাচে তিনিও কলকাতার জার্সিতে নিজের অভিষেকের আশা রাখছেন। তবে সে ক্ষেত্রে ওপেনিং কে করবেন তা নিয়ে দন্ধ থেকে যাচ্ছে। একদিকে রাহামানুল্লা গুরবাজ নিজের দক্ষতা আগের তিনটি ম্যাচে কিছুটা হলেও দেখিয়েছেন। সেক্ষেত্রে আজকে হায়দ্রাবাদের সামনে দল কিরকম সাজানো হবে সেই দিকে নজর থাকবে সবার। 

You might also like!