
বার্সেলোনা, ১৮ ফেব্রুয়ারি: ম্যাচ গোলশূন্য অবস্থায় শেষ হতে চলেছে এমন অবস্থায় ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি পেল বার্সেলোনা। লেভানদোভস্কি পেনাল্টি থেকে গোল করলেন।প্রথম দফায় জয় পেল শাভি এর্নান্দেসের দল। প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। প্রথমার্ধে লেভানদোভস্কি কাতালান দলটিকে গোল করে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা ফেরান ইয়াগো আসপাস। এরপর ম্যাচের যোগ করা সময়ে লেভানদোভস্কির পেনাল্টি গোলে সফরকারীরা জয় পায়।চলতি লিগে ২২ ম্যাচে লেভানদোভস্কির গোল করলেন ১০টি। ২৫ ম্যাচে ১৬ জয় ও ৬ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। ২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে জিরোনা দুইয়ে, ৬১ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ শীর্ষে আছে। আর ২৫ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছে সেল্তা ভিগো।
