Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

Kylian Mbappe : পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলে ফেললেন এমবাপে, গন্তব্য মাদ্রিদ, চুক্তির অঙ্ক জানেন?

Kylian Mbappe
Kylian Mbappe

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন কিলিয়ান এমবাপে। জোর জল্পনা এবার তাঁর গন্তব্য নাকি রিয়াল মাদ্রিদ। আর তাঁকে দলে নিতে নাকি রেকর্ড অঙ্কের টাকা খরচ করতে চলেছে মাদ্রিদ।

জল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছর মাদ্রিদের হয়েই মাঠে নামতে দেখা যাবে তাঁকে। প্রতি মরশুমে ৯০০ কোটি টাকা করে পাবেন এমবাপে। ফলে আগামী পাঁচ বছরের জন্য তাঁকে দলে নিতে মাদ্রিদ খরচ করছে মোট ৪৫০০ কোটি টাকা। যা সর্বকালীন রেকর্ড হতে চলেছে।

দীর্ঘ সাত মরশুম পিএসজির জার্সিতে মাঠে নেমেছেন এমবাপে। এবার তিনি খেলবেন রিয়াল মাদ্রিদের হয়ে। চ্যাম্পিয়ন্স লিগের পরেই মাদ্রিদের জার্সি গায়ে চড়াবেন এমবাপে।

রবিবার চলতি মরসুমে ফ্রান্সের ঘরোয়া লিগে শেষ ম্যাচ খেলছে প্যারিস সাঁ-জা। যদিও দলের হয়ে শেষ ম্যাচটিতে কোনও নজির গড়তে পারেননি এমবাপে। রবিবার রাতেতুলুসের কাছে ১-৩ গোলে হেরে গিয়েছে পিএসজি। এমবাপে একটিও গোল করতে পারেননি।


You might also like!