Breaking News
 
CM Suvendu Adhikari: ‘সরকারি অনুদান নেব না’! শুভেন্দুর আবেদনে সাড়া, মুখ্যমন্ত্রীর তহবিলে ‘রিটার্ন গিফট’ পুজো উদ্যোক্তাদের Purnadas Baul Suvendu Adhikari: জমি জট নিয়ে শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল! ‘কথায় ওঠবস করব না বলে…’, মমতাকে তোপ ছেলের Calcutta High Court: কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে শপথ রবীন্দ্র ভি ঘুগের Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির

 

Game

3 years ago

TATA IPL 2023 : আজ ইডেনে সবুজ-মেরুন জার্সিতে লখনউ! মোহন-সমর্থকদের সমর্থন চাইছেন ক্রুণাল

LSG New Jursey (File Picture )
LSG New Jursey (File Picture )

 

কলকাতা, ২০ মে : চলতি মরসুমে দু'বার লখনউ সুপার জায়ান্টস বদলে ফেললো জার্সির রং। মরশুমের শুরুতে ভাগ্য ফেরাতে নীল রঙের জার্সিতে নেমেছিল তারা। আবার বদলে গেল লখনউয়ের জার্সি। শনিবার, কলকাতার ইডেন গার্ডেন্সে সবুজ-মেরুন জার্সিতে দেখা যাবে লখনউকে। সঞ্জিব গোয়েঙ্কার উদ্দেশ্য মোহনবাগানের আইএসএল জয় এবং ক্লাবের পরিচিতি ক্রিকেট বিশ্বের সামনে তুলে ধরা। মোহনবাগান সুপার জায়ান্ট এবং লখনউ সুপার জায়ান্টস, এই দু’টি দলেরই মালিক সঞ্জীব গোয়েঙ্কা। কিছু দিন আগেই তাঁর ফুটবল দল এটিকে মোহনবাগান

আইএসএলে চ্যাম্পিয়ন হয়েছে। এ বার তিনি চান ক্রিকেট মাঠেও লখনউ চ্যাম্পিয়ন হোক। সেটা তারা পারবে কি না, তা নির্ভর করছে শনিবার কেকেআর ম্যাচের উপরে। আজ ইডেনে সবুজ-মেরুন জার্সি পরে খেলতে নামার আগে উত্তেজিত ক্রুণাল। এ প্রসঙ্গে ক্রুনাল বললেন, “আমি মোহনবাগানের নাম শুনেছি। জানি ওরা এ বার

আইএসএলে চ্যাম্পিয়ন হয়েছে। ভবিষ্যতে মোহনবাগানের ম্যাচ দেখতে যাওয়ার ইচ্ছাও রয়েছে।” সেই সঙ্গে তিনি বলেছেন, সবুজ-মেরুন সমর্থকরা শনিবার দলে দলে মাঠে এসে আমাদের সমর্থন দিক। ওদের সমর্থন পেলে আমাদের আত্মবিশ্বাস বাড়বে।"


You might also like!