Game

2 years ago

Swatik and Chirag wins gold: কোরিয়া ওপেনে বাজিমাত করলেন সাত্বিক-চিরাগ জুটি, জিতলেন সোনা

Swatik and Chirag wins gold (Collected)
Swatik and Chirag wins gold (Collected)

 

নয়াদিল্লি, ২৩ জুলাই: ব্যাডমিন্টন দুনিয়ায় আলো ছড়াচ্ছেন সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। এই ভারতীয় শাটলার ''সা-চি'' জুটি চলতি বছরে চারটি টুর্নামেন্টের ফাইনালে উঠে ৪টিতেই চ্যাম্পিয়ন হয়েছেন।

আজ কোরিয়া ওপেনের ফাইনালে প্রথম গেমে হেরেও বাজিমাত করলেন ভারতের এই ‘সা-চি’ জুটি। কোরিয়া ওপেন পুরুষদের ডাবলসের ফাইনালে ভারতীয় তারকা শাটলার সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টির বিরুদ্ধে নেমেছিলেন ইন্দোনেশিয়ার ফজর আলফিয়ান ও মহম্মদ রিয়ান আর্দিয়ান্তো। ফাইনালে ইন্দোনেশিয়ার এই জুটির কাছে প্রথম গেমে হেরেও ঘুরে দাঁড়ায় ভারতের এই তারকা শাটলার জুটি। শেষ অবধি তিন গেমের লড়াইয়ে ইন্দোনেশিয়ার জুটিকে হারিয়ে সোনা জেতেন সাত্বিক-চিরাগ জুটি ।

You might also like!