Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

Game

3 years ago

TATA IPL 2023 KKR VS RR : ইডেনে মুখোমুখি কলকাতা ও রাজস্থান, শেষ ম্যাচে জয় পেয়ে চাঙ্গা নাইটরা

TATA IPL 2023 KKR VS RR
TATA IPL 2023 KKR VS RR

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  শেষ ৪ ম্যাচের মধ্যে ৩টিতে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে, তাদের শেষ তিনটি ম্যাচের তিনটিতেই হেরেছে রাজস্থান রয়্যালস। পয়েন্ট টেবিলে দুই দলেরই পয়েন্ট সমান। ১০ পয়েন্ট। তবে রাজস্থান ঠিক একধাপ এগিয়ে রয়েছে নেট রানরেটের কারণে। যদিও, বৃহস্পতিবারের ইডেন ম্যাচে স্পষ্ট ফেভারিট কলকাতা নাইট রাইডার্স, তাদের সাম্প্রতিক পারফরম্যান্সের কারণেই।

নিজেদের ঘরের মাঠে সঞ্জু স্যামসনের দলের মুখোমুখি হবে নাইটরা। তাই লড়াইতে নীতিশ রানার দলকেই এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা। ইডেনের উইকেট ব্যাটিং সহায়ক। শেষ ৫ ম্যাচের ৩টিতেই ২০০-র ওপর রান হয়েছে। অপরদিকে আবার, ম্যাচের দ্বিতীয়ার্ধে উইকেট থেকে সুবিধা পাচ্ছেন স্পিনাররাও। তাই, টসে জিতলে এই উইকেটে প্রথমে ব্যাট করতেই চাইছে দলগুলো।

কেকেআর প্রথম একাদশ থেকে বাদ দিতে পারে নারিনকে। চলতি আইপিএলে এখনও পর্যন্ত ব্যর্থ এই ওয়েস্ট ইন্ডিয়ান। ৮ ম্যাচে মাত্র ১ উইকেট নিয়েছেন তিনি। অন্যদিকে, সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে শেষ ম্যাচে একেবারে শেষ বলে হেরে গিয়ে বিশাল ধাক্কা খেয়েছে রাজস্থানও।

উল্লেখ্য, আইপিএলের ইতিহাসে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস একে অপরের মুখোমুখি হয়েছে মোট ২৭ বার। তার মধ্যে কলকাতা জিতেছে ১৪ বার। রাজস্থানের জয় ১২টি ম্যাচে। এই দুই দলের মধ্যে শেষ ৬টি ম্যাচের ৪টিতেই জিতেছে কলকাতা নাইট রাইডার্স।


You might also like!