
কলকাতা, ১০ নভেম্বর : রবিবার বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট কোহলির ঐতিহাসিক সেঞ্চুরির পরেই তাঁর ছবি ইডেনের গেটে রাখার দাবি ওঠে। অবশেষে সেই দাবি মেনে নিল সিএবি।
কপিল, ধোনি, সৌরভ, শচীনের পাশাপাশি ইডেনের গেটে জায়গা পেল কোহলির ছবি। সিএবি কোহলিকে সম্মান জানানোর জন্য এই পদক্ষেপ নিল। উল্লেখ্য ,ইডেনের গেটে ১৯৮৩র ভারতের বিশ্বকাপ জয়ে কপিল দেবের কাপ তোলা, ২০০৭ সালে ভারতের টি২০ বিশ্বকাপ জয়, ২০০১ সালে ইডেনে রাহুল দ্রাবিড় আর ভিভিএস লক্ষ্মনের সেই ঐতিহাসিক ইনিংসের ছবি, শচীন তেন্ডুলকারের ছবি, সৌরভ গাঙ্গুলির ২০০৭ সালে ইডেনে পাকিস্তানের বিরুদ্ধে শতরান করেন সেই ছবি, জগমোহন ডালমিয়ার ১৯৯৯ বিশ্বকাপ স্টিভ ওয়ারকে তুলে দেওয়ার ছবি, ঝুলন গোস্বামীর ছবির সঙ্গে এবার কোহলির ছবিও টাঙানো হল।
