
পোর্ট অফ স্পেন, ২২ জুলাই : শততম টেস্টের প্রথম দিনের শেষে ভারত করেছিল ৪ উইকেটে ২৮৮ রান। দ্বিতীয় দিনে বিরাট কোহলির সেঞ্চুরি এবং অশ্বিন-জাডেজার হাফসেঞ্চুরি। ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৪৩৮ রানে। ওয়েস্ট ইন্ডিজের কাছে যে প্রতিরোধ প্রত্যাশা ছিল, সেটাই করে দেখাচ্ছে। অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট এবং তেজনারায়ণ চন্দ্রপলের ওপেনিং জুটি ওপেনিং জুটিতে ৭১ রান যোগ করেন।
এই টেস্টে অভিষেক হয়েছে বাংলার মুকেশ কুমারের। প্রথম স্পেলে ৪ ওভারে ১টি মেডেন সহ মাত্র ১০ রান দেন মুকেশ। তবে উইকেট এল রবীন্দ্র জাডেজার হাত ধরেই। ৯৫ বলে ৩৩ রানে ফেরেন তেজনারায়ণ চন্দ্রপল। দ্বিতীয় ইনিংসে অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট ও অভিষেককারী ব্যাটার কার্ক ম্যাকেঞ্জি জুটি গড়ার চেষ্টায় ।
দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ করেছে ১ উইকেটে ৮৬ রান। ক্রেগ ব্রেথওয়েট ৩৭ ও কার্ক ম্যাকেঞ্জি ১৪ রানে ক্রিজে। ওয়েস্ট ইন্ডিজ এখনও পিছিয়ে ৩৫২ রানে। তৃতীয় দিনে ভারতীয় বোলারদের সামনে ওয়েষ্ট ইন্ডিজ কতখানি লড়াই করে সেটাই দেখার।
