Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

kohli-duplesi is in the run of orange cup:হেরেও অরেঞ্জ ক্যাপের দৌড়ে উন্নতি কোহলি-ডু'প্লেসির

kohli-duplesi is in the run of orange cup
kohli-duplesi is in the run of orange cup

 

কলকাতা, ৭ এপ্রিল :আইপিএলের এখন পর্যন্ত ৯টি ম্যাচের পর কমলা টুপি দখলের লড়াইয়ে এক নম্বর স্থান দখল করে রেখেছেন চেন্নাই সুপার কিংসের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড। এই প্রতিবেদনে থেকে জেনে নিন আর কোন কোন প্লেয়ার রয়েছেন এই অরেঞ্জ ক্যাপের দৌড়ে।

১) আইপিএলের অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন চেন্নাই সুপার কিংসের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় । উদ্বোধনী ম্যাচে গুজরাটের বিরুদ্ধে ৯২ রান করেছিলেন তিনি। যা আপাতত তাঁর এই মরসুমের সর্বাধিক রান। চলতি আইপিএলে এখনও অবধি ২টি ম্যাচে খেলে ঋতুরাজ করেছেন ১৪৯ রান।

২) অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে দ্বিতীয় স্থান রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের কাইল মেয়ার্স। তিনি দিল্লির বিরুদ্ধে করেছিলেন ৭৩ রান। এরপর দ্বিতীয় ম্যাচে তিনি চেন্নাইয়ের বিরুদ্ধে করেছেন ৫৩ রান। মোট ১২৬ রান করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে ২ নম্বরে রয়েছেন তিনি।

৩) অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম তিন নম্বরে রয়েছেন পঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান। এখনও পর্যন্ত দু’টি ম্যাচে খেলে শিখর করেছেন ১২৬ রান। যার মধ্যে রয়েছে রাজস্থানের বিরুদ্ধে করা ৮৬ রানের অপরাজিত ইনিংসও।

৪) ইডেনে আরসিবি হারলেও অরেঞ্জ ক্যাপের দৌড়ে ৯ নম্বর থেকে চার নম্বরে উঠে এসেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরাট কোহলি। ২ ম্যাচে কোহলি করেছেন এখনও অবধি মোট ১০৩ রান।

৫) বিরাট অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে ৪ নম্বরে উঠে যাওয়ায় রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন ৫ নম্বরে নেমে গিয়েছেন। এখনও অবধি ১৬তম আইপিএলে ২ ম্যাচে খেলে মোট ৯৭ রান করেছেন সঞ্জু।

৬) নাইটদের কাছে ইডেনে আরসিবি হারলেও বিরাট কোহলির মতো অরেঞ্জ ক্যাপ দখলের লড়াইয়ে এগিয়ে এসেছেন আরসিবির অধিনায়ক ফাফ ডু’প্লেসি। চলতি আইপিএলে ২ ম্যাচে খেলে তিনি করেছেন মোট ৯৬ রান।

৭) দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার অরেঞ্জ ক্যাপের লড়াইয়ের ৭ নম্বরে রয়েছেন। তিনি এখনও অবধি আইপিএলের ২টি ম্যাচে খেলে ৯৩ রান করেছেন।

৮) আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স প্রথম ম্যাচে হারলেও, রোহিতের দলের তিলক ভার্মা শুরু থেকেই রয়েছেন অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে। আট নম্বরে রয়েছেন তিনি। এখনও পর্যন্ত তিনি ১ টি ম্যাচে ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন।

৯) কমলা টুপির দৌড়ে নয় নম্বরে নেমে গিয়েছেন গুজরাট টাইটান্সের সাই সুদর্শন। এখন পর্যন্ত এ বারের আইপিএলে তিনি ২টি ম্যাচে খেলে করেছেন মোট ৮৪ রান।

১০) অরেঞ্জ ক্যাপের দৌড়ে ১০ নম্বরে রয়েছেন পঞ্জাব কিংসের প্রভসিমরন সিং। আইপিএলের ২ ম্যাচে খেলে তিনি করেছেন ৮৩ রান।


You might also like!