Game

2 years ago

Virat Kohli-Rahul Dravid: ১২ বছর পর ফের ডোমিনিকায় একসঙ্গে কোহলি ও দ্রাবিড়, পোস্ট করলেন স্মৃতিমেদুর বিরাট

Virat Kohli-Rahul Dravid
Virat Kohli-Rahul Dravid

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ১২ বছর আগে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ডোমিনিকায় টেস্ট ম্যাচ খেলেছিল টিম ইন্ডিয়া। সেই ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। মিডল অর্ডারে ছিলেন ভারতের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়৷ ছিলেন বিরাট কোহলিও। মহাতারকাদের তুলনায় জুনিয়র হলেও তখনই তিনি স্টার।

এক যুগ পরে আবারও বিরাট এবং দ্রাবিড় সেই ডোমিনিকায়, একসঙ্গে। কেবল একজনের ভূমিকা বদলে গিয়েছে। ১২ বছর পর রাহুল দ্রাবিড় এখন ভারতীয় দলের কোচ। তাঁর অন্যতম ভরা প্রাক্তন ভারত অধিনায়ক মহাতারকা বিরাট কোহলি।

বিরাট তাঁর সঙ্গে রাহুলের ছবি শেয়ার করে লিখেছেন, 'ডোমিনিকায় ২০১১ সালে শেষবার টেস্ট ম্যাচে খেলেছিলাম আমরা। কখনও ভাবিনি জীবন আবার আমাদের এখানে ফিরিয়ে দেবে। তবে অন্য ভূমিকায়। কৃতজ্ঞতা।'


You might also like!