Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

KL Rahul and Dhruv Jurel : অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি নিতে কে এল রাহুল ও ধ্রুব জুরেল অস্ট্রেলিয়া যাচ্ছেন

KL Rahul and Dhruv Jurel
KL Rahul and Dhruv Jurel

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট ম্যাচ হবে আগামী ২২ নভেম্বর পার্থে। ভারতীয় দলের দুই সদস্য কেএল রাহুল এবং ধ্রুব জুরেল অস্ট্রেলিয়ায় যাচ্ছেন বাকিদের চেয়ে বেশ আগেই। মূলত সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার খেলতে থাকা ভারতীয় এ দলের হয়ে ম্যাচ খেলে প্রস্তুতি নিতে তাদের আগেভাগে অস্ট্রেলিয়ায় পাঠাচ্ছে বিসিসিআই ।

রাহুল ও জুরেল অস্ট্রেলিয়ায় গিয়ে রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন ভারতীয় 'এ' দলে যোগ দেবেন। এই মুহূর্তে অস্ট্রেলিয়া 'এ' দলের বিপক্ষে দুই মাচের টেস্ট সিরিজ খেলছে ভারত 'এ' দল। আগামী ৭ নভেম্বর শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে ভারত 'এ' দলের হয়ে খেলবেন রাহুল ও জুরেল।

বোর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচটি টেস্ট খেলতে ভারতীয় দলের অধিকাংশ সদস্য আগামী ১০ নভেম্বর দেশ ছাড়বে। প্রথমে তারা ওয়াকার পুরনো উইকেটে অনুশীলন করবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…