Game

1 hour ago

IPL 2026: বৃহস্পতিবার আইপিএলে কেকেআর বনাম এসআরএইচ

KKR vs SRH IPL 2026
KKR vs SRH IPL 2026

 

কলকাতা, ২ এপ্রিল : বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স তাদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। ২০২৫ মরসুমে দুটি দল দুইবার মুখোমুখি হয়েছিল। যেখানে কেকেআর এবং এসআরএইচ একবার করে জিতেছিল।সেবার ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচে কেকেআর সানরাইজার্স হায়দরাবাদকে ৮০ রানে পরাজিত করেছিল, সেই ম্যাচে বৈভব অরোরা ৩/২০ বোলিং ফিগার নিয়ে ম্যাচ সেরা হন।

আর সেবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ফিরতি ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদও কলকাতা নাইট রাইডার্সকে ১১০ রানে হারিয়ে বড় জয় পেয়েছিল। সেদিন ১০৫ রানের ইনিংস খেলে হেনরিখ ক্লাসেন ম্যাচ সেরা হয়েছিলেন। এবার আইপিএলের উদ্বোধনী ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ৬ উইকেটে হেরেছে। আর আইপিএল-এর প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সও মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৬ উইকেটে পরাজিত হয়েছে। সুতরাং দুটি দলই প্রথম ম্যাচে হেরে তাদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে।

কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের আগে দুটি দলের রেকর্ড দেওয়া হল :

**খেলা ম্যাচের সংখ্যা:৩০টি

**কেকেআর জিতেছে:১৯টি

**এসআরএইচ জিতেছে: ১০টি

**টাই হয়েছে: ১টি

You might also like!