
বার্সেলোনা : চুমুকাণ্ডের জেরে গত এক মাস ধরে তোলপাড় ফুটবল জগত। যাকে নিয়ে এত কান্ড সেই স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস অবশেষে পদত্যাগ করলেন। মহিলা বিশ্বকাপ জয়ের পর স্পেনের উদযাপনের সময় দলটির ফরোয়ার্ড জেনি হেরমোসোকে চুমু দিয়েছিলেন রুবিয়ালেস।
গত মঙ্গলবার রুবিয়ালেসের বিরুদ্ধে আইনিভাবে অভিযোগ করেছিলেন জেনি হেরমোসো। সেই পরিপেক্ষিতে রুবিয়ালেস ভারপ্রাপ্ত সভাপতি পেদ্রো রোচার কাছে অভিযোগপত্র জমা দিয়েছেন। সেইসঙ্গে তিনি বলেছেন, ‘আমি আমার কাজ চালিয়ে যাব না। তাছাড়া ইউয়েফার ভাইস প্রেসিডেন্টের পদ থেকেও পদত্যাগ করেছেন রুবিয়ালেস।
