Game

2 years ago

Mohun Bagan Match: বুধবার যুবভারতীতে প্রতিপক্ষ শক্তিশালী কেরল, জয়ে ফেরাই চ্যালেঞ্জ ফেরান্দো ব্রিগেডের

Mohun Bagan
Mohun Bagan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দিন চারেক আগে এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচের আগে চিন্তা ছিল, রক্ষণের হেক্তর ইউতেস। লাল কার্ড দেখে ওই ম্য়াচে ছিলেন না। বুধবার মোহনবাগান ম্যাচের আগে চিন্তা ব্রেন্ডল হ্যামিলের চোট। যুবভারতীতে তিনি নামতে পারবে না। চোটের জন্য নেই আনোয়ার আলি, আশিক কুরিয়ান। চার ম্যাচ নির্বাসিত লিস্টন কোলাসো। আব্দুল সামাদও নেই। সব মিলিয়ে ছন্নছাড়া গোটা দলই। বুধবার আইএসএলে তাঁদের মুখোমুখি শক্তিশালী কেরল ব্লাস্টার্স।

যুবভারতীতে এই ম্যাচ সম্মান বাঁচানোর লড়াই সবুজ-মেরুনের। টানা ২ ম্যাচ হারে সমর্থকরা ক্ষোভে ফুঁসছেন। হারের হ্যাটট্রিক বাঁচানোই চ্যালেঞ্জ কোচ জুয়ান ফেরান্দোদের। শেষ দুই ম্যাচে ৬ গোল খেয়েছে বাগান। ২ গোল করেছেন। বছরের শেষ ম্যাচে কেরল ব্লাস্টার্সকে হারিয়ে সমর্থকদের নতুন বছরের উপহার দিতে চান দিমিত্রিসরা।


You might also like!